৬৬ মিলিয়ন বছর আগ থেকে ছত্রাক চাষ করছে পিঁপড়া
, ০৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১২ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
বহু আগ থেকেই পিপড়ারা খাদ্যশৃঙ্খল ধরে রাখতে ছত্রাক চাষে মনোযোগ দেয়।
আরো ১৫০ বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলো, পাতা কাটা পিঁপড়াগুলো তাদের বাসার ভেতরে ছত্রাক চাষ করে। ছত্রাকের সাহায্যে পিঁপড়ার দল নিজেদের খাদ্য তৈরি করে।
ওয়াশিংটন গবেষকদের দাবি হলো, পিঁপড়া মানুষের মতোই কৃষিকাজ করে। তাদের ক্ষুদ্র মস্তিষ্ক রয়েছে।
তা ব্যবহার করে পিঁপড়া অসাধারণ কৃষিকাজ করে। তাদের ব্যাপারে অধিকতর গবেষণা করে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলে মানুষ নিজেদের কৃষিকাজে উন্নত পদ্ধতির ব্যবহার করতে পারবে। পিঁপড়ার দলের পাতা কেটে নিয়ে যাওয়া এবং তাদের ছত্রাক চাষ নিয়ে ৩৫ বছরের বেশি সময় ধরে গবেষণা করছে ওয়াশিংটন ডিসির গবেষক দল। এ পর্যন্ত ৪৭৫ প্রজাতির ছত্রাকের ডিএনএ পরীক্ষা করেছে দলটি।
তারা দেখেছে, এসব ছত্রাকের মধ্যে ২৮৮টি চাষ করে পিঁপড়া।
গবেষণায় দেখা গেছে, ৬৬ মিলিয়ন বছর আগে থেকে পিঁপড়ার মাধ্যমে ছত্রাকের চাষ হয়ে আসছে।
নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির কীটতত্ত্ব এবং বিবর্তনীয় জীববিজ্ঞানের অধ্যাপকসহ সকলের দাবি; পিঁপড়া এবং ছত্রাক একে অন্যকে সহায়তা করে আসছে কোটি কোটি বছর ধরে। মানুষ কৃষিকাজ শুরু করেছে ১২ হাজার বছর আগে। কিন্তু পিঁপড়ার কৃষিকাজ ৬৬ মিলিয়ন বছর আগে শুরু হয়েছে। নিজেদের ছত্রাক চাষ ভালোভাবে করতে পিঁপড়া উপকারী ব্যাকটেরিয়া ব্যবহার করে। অথচ মানুষ একের পর এক কীটনাশক ব্যবহার করে সেগুলো রেজিস্ট্যান্স করে ছাড়ছে। সূত্র: সিএনএন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












