৬৫ বছর পর খুঁজে পাওয়া গেল মানিব্যাগ!
, ২১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ সামিন, ১৩৯১ শামসী সন , ০৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে ঘটেছে এক ঘটনা। শহরটিতে একটি হলে খুঁজে পাওয়া গেছে ৬৫ বছরের পুরোনো একটি মানিব্যাগ।
পুরোনো জিনিসের সঙ্গে কত স্মৃতিই না জড়িয়ে থাকে। আর বহু বছর আগে হারিয়ে যাওয়া কোনো কিছু যদি খুঁজে পাওয়া যায়, তাহলে তো বাড়তি আনন্দ।
আটলান্টার ওই হলে সংস্কারের কাজ চলছিল। তখন একটি দেয়ালের পেছনের স্থান থেকে মানিব্যাগটি উদ্ধার করে শ্রমিকেরা। এরপর সেটি তুলে দেওয়া হয় হলের মালিকের কাছে।
হলের মালিকের ধারণা, মানিব্যাগটি কেউ হলে হারিয়ে ফেলেছিলো। কারণ, সেটি যেখানে পাওয়া গেছে, সেখানে দর্শকদের হারিয়ে ফেলা জিনিসগুলো রেখে দেওয়া হতো। তবে পরে সংস্কারের কারণে ওই স্থান চোখের আড়ালে চলে যায়।
মানিব্যাগটি নিয়ে সংবাদমাধ্যম সিএনএনকে সে বলেছে, ‘মানিব্যাগটি অতীতে ফিরে যাওয়ার একটি উপায়। আমাদের মনে হলো, এই মানিব্যাগের প্রকৃত মালিক হয়তো হলের আশপাশের এলাকাতেই থাকতো। একবার ভাবুন তো, তাদের খুঁজে বের করাটা কেমন হবে?
হলের মালিক মানিব্যাগের প্রকৃত মালিকের খোঁজ করেছিলো। তার নাম-ঠিকানাও পেয়েছে। জানা যায়, মানিব্যাগের মালিকের নাম ফলি। তবে ২০০৫ সালে ৮৭ বছর বয়সে মৃত্যু হয় তার।
শেষ পর্যন্ত ফলি ৭১ বছর বয়সী মেয়ে থিয়ার হাতে ওই মানিব্যাগ তুলে দেয় সেই মালিক। সে জানিয়েছে, তার মা ১৯৫৮ সালে মানিব্যাগটি হারিয়ে ফেলেছিলো। তখন তার বয়স ছিল মাত্র ৬ বছর। খুঁজে পাওয়ার পর মানিব্যাগটিতে পুরোনো কিছু ছবি, একটি লাইব্রেরি কার্ড ও লটারির টিকিট পাওয়া গেছে।
সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে সে বলেছে, ‘মানিব্যাগটি হাতে পেয়ে কতটা হতবাক হয়েছিলাম, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












