৪৯ বছর পর মাদারীপুরে মাকে খুঁজে পেলেন মেয়ে
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৯ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
অভাবের তাড়না সইতে না পেরে একই বছরের ৩০ আগস্ট ঢাকার মোহাম্মদপুরে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশুসদনে বিনা শর্তে নিজের সন্তানকে রেখে যান ফিরোজা বেগম। মৌসুমীর বয়স যখন চার মাস, তখন নরওয়ের এক নিঃসন্তান দম্পতি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুটিকে দত্তক নেন। মৌসুমির নাম দেওয়া হয় এলিজাবেথ রয়েড।
ফিরোজা বেগমের শিশুসদনে রেখে যাওয়া সেই সন্তানের বয়স যখন ২২ বছর, তখন তিনি জানতে পারেন তার মা বাংলাদেশি। তবে এ বিষয়ে আর কোনো তথ্য ছিল না তার কাছে। মাকে খুঁজে পাওয়ার তৃষ্ণায় কেটে গেছে বহু বছর। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে এলিজাবেথ ফিরোজা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমেই জানতে পেরেছেন তার গর্ভধারিণী মা ফিরোজা বেগমের সন্ধান।
অবশেষে ৪৯ বছরের অপেক্ষা শেষ হলো গত ২৮ মার্চ। মা-মেয়ের দেখা হলো মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের পোদ্দারচর এলাকার ফিরোজা বেগমের বাড়িতে। এ সময় মাকে কাছে পেয়ে এলিজাবেথ ফিরোজা জড়িয়ে ধরেছেন, কান্নায় আবেগে আপ্লুত হয়েছেন মা-মেয়ে। এলিজাবেথ বাংলা ভাষা না জানায় কেউ কারও মুখের ভাষা বুঝতে না পারলেও আবেগ-অনুভূতি দিয়েই ভাবের আদান-প্রদান করে তারা। সকাল থেকে বিকেল পর্যন্ত মায়ের সঙ্গে কয়েক ঘণ্টা সময় কাটানোর পর বিকেলেই স্বামী হেনরিক ফাজালসেটের সঙ্গে ঢাকায় ফিরে যায় এলিজাবেথ।
৫০ বছর পরে সেই ছোট্ট মৌসুমীকে এলিজাবেথ রূপে দেখতে পাবেন, এমনটা স্বপ্নেও ভাবেননি ষাটোর্ধ্ব ফিরোজা বেগম। গত শনিবার সন্ধ্যায় তিনি বলেন, ‘আমার মাইয়াডা যে বাইচা আছে, এত বড় হইছে, তাই তো কোনো দিন চিন্তা করি নাই। আমার মাইয়াডা ফিরা আইছে, বুকে জড়াইয়া ধরতে পারছি, এইডা ভাবলেই আমার কলিজা ছিঁড়া যাচ্ছে। আমার বুকের ধনরে আল্লাহ ফিরাইয়া দিছেন, লাখ লাখ শুকরিয়া।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












