৪৫ ফুট লম্বা বরফ আগ্নেয়গিরি!
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
কখনো বরফের আগ্নেয়গিরি দেখেছেন কি? অপার বিস্ময় এই বরফ আগ্নেয়গিরি। সাধারণত আগ্নেয়গিরি হলে লাভা ও ছাই উৎপন্ন হয়। তবে কখনো দেখেছেন, মাটি ফুড়ে বের হচ্ছে বরফ? বিস্ময়কর হলেও এটি কুদরতময় বিষয়।
এটি একটি প্রাকৃতিক ঘটনা বলেই মত বিশেষজ্ঞদের। বরফের চাদরের নিচে ঠান্ডা পানি ঢুকলে চাপের সৃষ্টি হয়। এর ফলে বরফের মধ্যে থাকা গর্ত দিয়ে বেরিয়ে আসে অতিরিক্ত ঠান্ডা পানি। যা ভূ-পৃষ্ঠে আসতেই জমে বরফ হয়ে যায়। কয়েক ঘণ্টা বা দিন লাগাতার এমন হতে পারে।
কাজাখস্তানের আলমাতি এলাকায় সম্প্রতি ৪৫ ফুট লম্বা বরফ আগ্নেয়গিরি প্রত্যক্ষ করেছেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিস্ময়কর এ ঘটনাটি।
কৌতূহলী দর্শনার্থীরা সেখানে বরফ আগ্নেয়গিরি দেখতে ভিড় জমাচ্ছেন। যদিও এই ঘটনাটি কাজাখস্তানে প্রথমবার ঘটেনি। ২০২০ সালেও ছোট একটি বরফ আগ্নেয়গিরি দেখা গিয়েছিল। তবে এবারেরটা আকারে আগেরটার চেয়ে অনেকটা বড়।
বরফ আগ্নেয়গিরি কমপক্ষে এক বা দুই দিন স্থায়ী হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বরফ আগ্নেয়গিরির কাছে যাওয়া বেশ বিপজ্জনক বটে। এগুলো যেকোনো সময় উপচে অনেকদূর পর্যন্ত উঠতে পারে। অতিরিক্ত ঠান্ডা পানি কারো গায়ে পড়লে স্থানটিতে ফোস্কা পড়ে যেতে পারে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে মিশিগানের সৌগাটাকের ওভাল সমুদ্রে বরফ আগ্নেয়গিরির সাক্ষী হয়েছিল বিশ্ব। এরি হ্রদের তীরেও এটি দেখা গিয়েছিল। আইসল্যান্ডেও এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












