২ মাসে শতাধিক মা কাছিমের মৃত্যু, কারণ অনুসন্ধানে সাগরে বিজ্ঞানীরা
, ২২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আশির, ১৩৯১ শামসী সন , ০৪ মার্চ, ২০২৪ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসা মৃত মা কাছিমের প্রতিটি অলিভ রিডলি প্রজাতির। এসব কাছিমের সব কয়টির পেটে ডিম ছিল। আর কাছিমের সামনে ও পেছনের ফ্লিপারগুলো মারাত্মকভবে ক্ষতিগ্রস্ত ছিল। বিশেষ করে কাছিমের গায়ে আঘাতের চিহ্ন এবং কিছু কিছু মৃত কাছিমের শরীরে জেলেদের জাল ও রশি প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে।
কক্সবাজারের সমুদ্র উপকূল দিয়ে প্রতিদিনই সাগরে মাছ শিকারে যায় শত শত ট্রলার। এসব ট্রলারের জেলেদের দাবি, তাদের জালে কাছিম আটকা পড়লে তা তারা ধরে ছেড়ে দেন। মূলত সাগরে ট্রলিং জাহাজেই মারা পড়ছে সামুদ্রিক কাছিমগুলো।
কক্সবাজার শহর, রামু, উখিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও সোনাদিয়া সৈকত থেকে মৃত কাছিম ভেসে আসছে বেশি। প্রতিটি কাছিমই মা কাছিম এবং যারা ডিম পাড়তে উপকূলে বালিয়াড়িতে আসতে গিয়ে মারা যাচ্ছে। এত বেশি সংখ্যায় কাছিমের মৃত্যু ভাবিয়ে তুলেছে সমুদ্রবিজ্ঞানীদের।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন কাছিমের প্রজনন মৌসুম। সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত তারা ডিম দেয়। উপকূলে এসে গর্ত করে ডিম পেড়ে মাটি চাপা দিয়ে তারা আবার সাগরে ফিরে যায়। এরপর প্রাকৃতিকভাবেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে সাগরে ফিরে যায়। তবে অনেকসময় কুকুর খেয়ে ফেলে অথবা আরও নানাভাবে এসব ডিম নষ্ট হয়ে যায়।
এদিকে এরইমধ্যে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের একদল গবেষক মৃত মা কাছিমের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। মারা যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে সাগরে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে তারা। সাগরে মা কাছিম মারা যাওয়ার এমন পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের।
উল্লেখ্য, মৃত কাছিমের সাথে ৫টি বিরল প্রজাপতির ডলফিনও মৃত অবস্থায় পাওয়া যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬০০ বছরের সাক্ষী মানিকগঞ্জের মাচাইন শাহী মসজিদ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কার্বোহাইড্রেট মানেই কি ক্ষতিকর?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌন্দর্যে মোড়ানো আল-আমান বাহেলা মসজিদ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিস থাকলে ইফতার ও সাহরির মাঝে কি খাবেন?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তফা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোযায় জরায়ু ও স্তন ক্যানসার রোগীদের করণীয়
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভিটামিন সি কেন প্রয়োজন?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিড়াল কেন এক পাশে ঘুমায়?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুই শতাব্দীর সাক্ষী রূপসা জমিদারবাড়ি জামে মসজিদ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ঐতিহাসিক ১২০ বছরের ‘বাবা জি’ মসজিদ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতারে যেসব পানীয় পানে দূর হবে ক্লান্তি
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












