২১ কোটি বছর আগের পাখির জীবাশ্মের মতো দেখতে পায়ের ছাপের সন্ধান
এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ মিয়েনগাহ জানিয়েছে, বর্তমানে সারা বিশ্বে পাখিদের প্রায় ১০ হাজার জীবিত প্রজাতি রয়েছে। পাখিদের প্রাথমিক ইতিহাস এখনো অজানা। ধারণা করা হয়, পাখিরা আদি ডাইনোসরের বিবর্তনের ধারায় এসেছে। ডাইনোসরদের মধ্যে থেরোপড ডাইনোসর থেকে পাখিদের বিকাশ। থেরোপড ডাইনোসর দলের সদস্য মানিরাপ্টোরাকে পাখির আদি পুরুষ হিসেবে মনে করা হয়। যদিও এ পাখির জন্মের সময় নিয়ে নানা বিতর্ক রয়েছে। পাখিদের প্রাচীনতম দেহের জীবাশ্মের তথ্যগুলো মূলত মধ্য থেকে শেষ জুরাসিক সময়ের মধ্যে। সময়কাল ১৫ থেকে ১৬ কোটি বছর আগের। অরোর্নিস, অ্যাঙ্কিওর্নিস, আর্কিওপ্টেরিক্স এবং জিয়াওটিংগিয়াদের আদি পাখির পূর্বসূরি মনে করা হয়। এবার ট্রায়াসিক যুগের শেষ সময়কার পাখির দেহের জীবাশ্মের মতো দেখতে তিন আঙুলের পায়ের ছাপের সন্ধান পাওয়া গেছে।
পায়ের ছাপগুলো সম্ভবত প্রারম্ভিক বা প্রাক-জুরাসিক যুগে উদ্ভূত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে ট্রায়াসিক উত্তর যুগের কিছু প্রাণীর দেহের জীবাশ্মের নমুনা পাওয়া যায়, যেগুলো দেখতে প্রোটোভিস পাখির মতো। তবে প্রোটোভিস পাখি না প্রাণী তা নিয়ে তথ্য-প্রমাণের অভাব রয়েছে। এই প্রেক্ষাপটে পাখির উৎপত্তি ও ডাইনোসরের বিবর্তন নিয়ে অনেক প্রশ্ন রয়েই গেছে বিজ্ঞানীদের কাছে। আর তাই প্রাচীন পাখির মতো প্রাণীর জীবাশ্মের সন্ধান পাওয়ার ঘটনা প্যালিওন্টোলজিকাল আবিষ্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দক্ষিণ আফ্রিকার লেসোথোর চারটি স্থানে জীবাশ্মযুক্ত পায়ের ছাপের সন্ধান পেতে গবেষণা চালানো হয়। দীর্ঘদিন গবেষণার পর মাফুটসেংয়ে ৮০ মিটার ট্র্যাকসাইট থেকে পায়ের ছাপের সন্ধান পাওয়া যায়। প্রাথমিকভাবে অনেক গবেষক পায়ের ছাপগুলোকে অর্নিথিসিয়ান ডাইনোসরের বলে মনে করছে। অন্যদের ধারণা, পায়ের ছাপগুলো পাখির মতো কোনো প্রাণীর। নতুন গবেষণায় দেখা যাচ্ছে ট্রাইসারোপডিস্কাস মরফোটাইপের দুটি ধরন রয়েছে, যার একটির পাখির মতো পায়ের ছাপ ছিল, আর অন্যটি সাধারণ ডাইনোসরের মতো। এই পায়ের ছাপে মধ্যে সবচেয়ে প্রাচীন ছাপগুলোর বয়স ২১ কোটি বছরেরও বেশি পুরোনো।
আরও পড়ুন
সব ›
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।