মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্রঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।

২০২৪-এ হাঙরের আক্রমণ অনেক কমে যাওয়ার কারণ খুঁজছে বিজ্ঞানীরা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, সকাল ৭:১০

২০২৪ সালে হাঙরের আক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত মঙ্গলবার প্রকাশিত নতুন পরিসংখ্যান অনুসারে, বছরটিতে বিশ্বে হাঙরের মোট ৪৭টি আক্রমণ নথিভুক্ত হয়েছে। এ হিসাবে আগের বছরের তুলনায় গত বছর অন্তত ২২টি আক্রমণ কম হয়েছে। আর গত ১০ বছরের গড়ে ৭০টির আক্রমণের তুলনায় পরিসংখ্যানটি অনেক নিচে।
গত মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ২০২৪ সালে কোনো প্ররোচনা ছাড়াই সবচেয়ে বেশি হাঙরের হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ২৮টি হামলার ঘটনা রিপোর্ট করা হয়েছে। এগুলোর মধ্যে হাওয়াইয়ের ওয়াহুর উত্তর-পশ্চিম উপকূলে একটি প্রাণঘাতী হামলার ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ কম।
ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি পরিচালিত ‘আন্তর্জাতিক হাঙর আক্রমণ নথি’ বিশ্বব্যাপী বিজ্ঞানীদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে হাঙরের হামলা পর্যবেক্ষণ করে। শুধু অপ্ররোচিত হামলার ঘটনাগুলোকেই এই ডেটাবেইসে অন্তর্ভুক্ত করা হয়।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মোট ১৪টি হামলা রেকর্ড করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের তুলনায় সর্বাধিক। এর মধ্যে ৮টি হামলা হয়েছে ভলুসিয়া কাউন্টিতে, যা ফ্লোরিডার পূর্ব উপকূলের ডেটোনা বিচের অংশ।
ফ্লোরিডা বিজ্ঞানীরা বলেছে, ‘আমরা হাঙরের স্বাভাবিক আচরণের প্যাটার্ন বিশ্লেষণ করতে আগ্রহী। যাতে বুঝতে পারি, কেন মানুষ মাঝে মাঝে এদের দ্বারা আক্রান্ত হয়। প্রাণীর স্বাভাবিক আচরণ পরিবর্তন করতে পারে এমন যেকোনো কারণ আমাদের গবেষণার জন্য গুরুত্বপূর্ণ।’
ফ্লোরিডা মিউজিয়ামের মতে, ফ্লোরিডায় বেশির ভাগ আক্রমণের জন্য দায়ী ব্ল্যাকটিপ হাঙর। এই প্রজাতির হাঙর উত্তর-পূর্ব ফ্লোরিডা উপকূল বরাবর প্রজনন করে। বেশির ভাগ ক্ষেত্রে এরা অল্পবয়সী মানুষের সঙ্গে তাদের স্বাভাবিক শিকার- যেমন মাছ, স্টিংরে ও অন্যান্য হাঙরের মধ্যে পার্থক্য করতে পারে না।
গবেষকরা বলেছে, ‘মানুষ সাধারণত বড় ঢেউয়ের স্থানগুলোতে সার্ফিং করে, যেখানে পানি থাকে ঘোলা। এই ঘোলা পানি হাঙরের দৃষ্টিশক্তিও কমায়। ফলে ভুল করে তারা মানুষকে শিকার হিসেবে ভাবতে পারে।’
২০২৪ সালে হাঙর আক্রমণের সংখ্যা কমার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এগুলোর মধ্যে সমুদ্রের স্রোতের পরিবর্তন, নির্দিষ্ট এলাকায় পানিতে মানুষের সংখ্যা কমে যাওয়া এবং সার্ফিংয়ের জনপ্রিয়তায় পরিবর্তন উল্লেখযোগ্য।
আন্তর্জাতিক এই নথি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। তখন থেকে গবেষকরা ১৫ শতক থেকে বর্তমান সময় পর্যন্ত ৬ হাজার ৮০০টি হামলার ঘটনা বিশ্লেষণ করেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ২ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৪ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৬ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬