২০২২ সালে সৌরজগতের বাইরে মিলেছে ২০০ গ্রহের সন্ধান
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাদিস , ১৩৯২ শামসী সন , ৩১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
২০২২ সালে সৌরজগতের বাইরে ২০০ নতুন গ্রহ বা এক্সোপ্লানেট সন্ধান পাওয়া গিয়েছে। বিষয়টিকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বড় ধরনের মাইলফলক বলে আখ্যা দেওয়া হয়েছে।
একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের শুরুতে সৌরজগতের বাইরে আবিষ্কৃত গ্রহের সংখ্যা ছিল পাঁচ হাজারের কম। কিন্তু বছরের শেষে ৫ হাজার ২৩৫টি গ্রহ উপনিত হলো।
নাসার এক টুইটে বলা হয়, ২০২২ সালের শুরুতে আমরা পাঁচ হাজারের কম গ্রহকে শনাক্ত করতে পেরেছিলাম। কিন্তু বছর শেষে তা ৫ হাজার ২৩৫টিতে দাঁড়ায়। এসব গ্রহের মধ্যে ৪ শতাংশ পৃথিবী ও মঙ্গলের মতো পাথুরে।
বিজ্ঞানীদের মতে, এক্সোপ্লানেটগুলোর গঠন ও বৈশিষ্ট্য আলাদা হতে পারে। এগুলো মধ্যে কয়েকটি পৃথিবীর মতো পাথুরে ও আকারে ছোট।
২০২২ সালে সর্বশেষ আবিষ্কৃত গ্রহটির নাম এইচডি ১০৯৮৩৩ বি। এটি নেপচুনের মতো গ্রহ, যা তার নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করছে।
অন্যদিকে, সম্প্রতি গবেষকরা আরও দুটি পানিসমৃদ্ধ গ্রহ খুঁজে পাওয়ার দাবি করছে। তবে এসব গ্রহে সরাসরি পানি আবিষ্কৃত হয়নি। এগুলোর গঠন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, এসব গ্রহে উল্লেখযোগ্য পরিমাণ পানি থাকতে পারে।
এক্সোপ্লানেট আবিষ্কারের ক্ষেত্রে ভূমিকা রাখছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
হাবল স্পেস টেলিস্কোপের পর মহাকাশে পাঠানো শক্তিশালী টেলিস্কোপ এটি। তবে হাবল টেলিস্কোপটি এখনও সক্রিয় রয়েছে।
জানা যায়, জেমস ওয়েব টেলিস্কোপ তৈরিতে নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি ১০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে। পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে অবস্থিত এ টেলিস্কোপ ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে মহাবিশ্ব পর্যবেক্ষণ করছে।
নাসার বিজ্ঞানীরা এ টেলিস্কোপের মাধ্যমে খুঁজে পাওয়া আগের মহাবিশ্বের রঙিন ছবি প্রকাশ করেছে। এরপর টেলিস্কোপটি আকাশগঙ্গা ছায়াপথের দূরতম স্থানে পৃথিবীসদৃশ একটি গ্রহে পানি থাকার চিহ্ন শনাক্ত করে।
তাছাড়া, বৃহস্পতি গ্রহের ছবি দেয় এটি। মহাশূন্যে এ টেলিস্কোপ পাঠানোর উদ্দেশ্য হলো, নক্ষত্রের জীবনচক্র ও সৌরজগতের বাইরের গ্রহগুলো নিয়ে গবেষণা করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খুশিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো তার!
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধরা পড়লো সৌরজগতের সমান রহস্যময় ‘ব্ল্যাক হোল স্টার’
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












