১৯ রমাদ্বান বাংলা ভাষার স্বাধীনতা দিবস পালন করা হোক (২)
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজীর মাধ্যম দিয়েই যে বাংলা ভাষা স্বাধীনতা লাভ করেছিলো সে সম্পর্কে বিভিন্ন ভাষাবিদদের বক্তব্য-
১. “মুসলমান সম্রাটগণ বর্তমান বঙ্গ-সাহিত্যের এইরূপ জন্মদাতা বললে অত্যুক্তি হয় না। বঙ্গ-সাহিত্য মুসলমানদেরই সৃষ্ট, বঙ্গ-ভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা।” (দ্রষ্টব্য: বৃহৎ বঙ্গ : দীনেশ চন্দ্র সেন)
২. ‘কয়লার খনির মধ্যে থাকিয়া হীরা যেমন জহুরির আগমনের প্রতীক্ষা করে, শুক্তির ভেতর মুক্তা লুকাইয়া থাকিয়া যেরূপ ডুবুরির অপেক্ষা করিয়া থাকে, বাংলা ভাষা তেমনই কোনো শুভদিন শুভক্ষণের জন্য প্রতীক্ষা করিতেছিল। মুসলিম বিজয় বাংলা ভাষার সেই শুভদিন শুভক্ষণের সুযোগ আনয়ন করিল।’
[দ্রষ্টব্য : বাংলা ভাষার ওপর মুসলমানের প্রভাব : দীনেশ চন্দ্র সেন]।
৩. “যদি বাংলায় মুসলিম বিজয় ত্বরান্বিত না হতো এবং এদেশে আরো কয়েক শতকের জন্য পূ্র্েবর শাসন অব্যাহত থাকতো, তবে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত এবং অবহেলিত ও বিস্মৃত-প্রায় হয়ে অতীতের গর্ভে নিমজ্জিত হতো। [দ্রষ্টব্য: বাংলার সামাজিক ও সংস্কৃতির ইতিহাস : মোহাম্মদ আসাদুজ্জামান ]
৪. “তুর্কীবীর ইখতিয়ার বিন মুহম্মদ বখতিয়ার লক্ষণ সেনকে লক্ষণাবতী হইতে বিতাড়িত করিয়া বাংলায় সংস্কৃত চর্চার মূলে কুঠারাঘাত হানিয়া বাংলা চর্চার পথ উন্মুক্ত করেন।” [দ্রষ্টব্য: মুসলিম বাংলা-সাহিত্য : ডক্টর মুহম্মদ এনামুল হক্]
বস্তৃতঃ মুহম্মদ বিন বখতিয়ারের হাতে ১৯ রমাদ্বান বঙ্গ-বিজয় বাংলা-ভাষার পক্ষে এক মহামুক্তির দিন । এ দিনটি না হলে আর্যদের হাতে যে বাংলাভাষা লোপ পেতো অথবা পরিবর্তিত হয়ে ভিন্নরূপ ধারণ করত, তাতে কোনোই সন্দেহ নেই। এজন্য ১৯ রমাদ্বান হচ্ছে বাংলা ভাষার স্বাধীনতা বা মুক্তির দিন।
বাংলা ভাষার স্বাধীনতা দিবস ‘১৯ রমাদ্বান’ পালন করার গুরুত্ব কি?
‘২১শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা’ দিবস পালনের মধ্য দিয়ে আমরা যেমন আধুনিককালে আমাদের ইতিহাস ও জাতিগত বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাই, জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হই, তেমনি ১৯ রমাদ্বান বাংলা ভাষার স্বাধীনতা দিবস পালনের মধ্য দিয়েও আমরা আমাদের আদি ইতিহাস, সংস্কৃতি ও ন ৃ-তত্ত্ব সম্পর্কে সঠিক ধারনা লাভ করতে পারবো, যা দ্বারা আমাদের জাতিকে আরো সুসংহত ও ঐক্যবদ্ধ করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মূলতঃ ১৯ রমাদ্বান তারিখের চেতনার মধ্যে লুকিয়ে আছে বাঙ্গালি জাতির মূল পরিচয়চিহ্ন। শোষিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত হতে অত্যাচারিকে রুখে নিজের অধিকার ফিরে পাওয়ার মূলমন্ত্র। বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় সংগ্রামের জ্বলন্ত অগ্নিশিখা। ভাষার প্রতি বাঙ্গালির চিরঞ্জীব ভালোবাসার বহিঃপ্রকাশ। বস্তুত ১৯শে রমাদ্বানের চেতনাই কালে কালে দৃশ্যমান হয় বার বার। সেই চেতনায় পরবর্তিতে সৃষ্টি হয় পরাধীনতার শিকল ভেঙ্গে বাঙালীর মুক্তির সংগ্রামসমূহ।
-মুহম্মদ মহিউদ্দিন রাহাত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












