সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

১০ হাজার ফুট ওপর থেকেও যেভাবে শিকার দেখতে পায় ঈগল

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, রাত ২:২৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১২:২৯

আকাশের রাজা ও শিকারের শক্তিমান যোদ্ধা ঈগল। এই পাখির উড়ার গতি, শক্তিশালী নখ আর শিকারের অসাধারণ কৌশল যে কাউকে মুগ্ধ করে। বলা হয় এটি শুধু একটি শিকারি পাখিই নয়, বরং এটি শক্তি ও সাহসের প্রতীক। আজ জানবো সেই ঈগলের রহস্যময় জীবন ও তার শিকারের অসাধারণ কৌশল সম্পর্কে।
অবিশ্বাস্য দৃষ্টিশক্তি:
প্রথমেই আসে ঈগলের দৃষ্টিশক্তি। যা আল্লাহ তায়ালার সৃষ্টির এক বিস্ময়কর ক্ষমতা। গবেষণা বলছে মানুষের তুলনায় ঈগলের চোখ ৪ থেকে ৫ গুণ বেশি শক্তিশালী, যার ফলে তারা অনেক দূর থেকে শিকারকে দেখতে সক্ষম। গবেষণায় বলা হয়, কিছু প্রজাতির ঈগল প্রায় ২ মাইল তথা ১০ হাজার ৫০০ ফুট উপরে থেকেও ছোট শিকারকে দেখতে পারে। তাদের চোখের বিশেষ কোষ আলোর প্রতি সংবেদনশীল এবং রঙের প্রতি অত্যন্ত সতর্ক। এই দৃষ্টিশক্তি ঈগলকে শিকারের জন্য আরো দক্ষ করে তোলে, যেকোনো পরিস্থিতিতে তারা শিকার ধরতে পারে।
দেহের গঠন এবং ওজন:
পূর্ণবয়স্ক ঈগলের দৈর্ঘ্য সাধারণত ৩০ থেকে ৩৫ ইঞ্চি হয়, এবং এর ওজন ৩ থেকে ৭ কেজির মধ্যে থাকে। হার্পি ঈগলের মতো কিছু প্রজাতি প্রায় ৯ কেজি পর্যন্ত ওজন ধারণ করতে পারে। তবে তাদের হালকা পালক এবং শক্তিশালী ডানা ঈগলকে সহজেই আকাশে উড়তে এবং দ্রুতগতিতে শিকার ধরতে সাহায্য করে। তাদের শারীরিক গঠন শিকার ধরার ক্ষেত্রে অদ্বিতীয় করে তুলেছে।
শক্তিশালী নখ এবং গতি:
ঈগল আকাশ থেকে প্রায় ১২০-১৫০ মাইল প্রতি ঘণ্টা গতিতে শিকার ধরতে ডাইভ দেয়। তাদের পায়ের নখ এতটাই শক্তিশালী যে এর সাহায্যে শিকারকে মুহূর্তেই ছিন্নভিন্ন করা যায়। একটি প্রাপ্তবয়স্ক ঈগলের নখ প্রায় ৪০০ পাউন্ড চাপ প্রয়োগ করতে পারে, যা শিকারের গোশত ছিঁড়ে ফেলতে যথেষ্ট।
শিকার ধরার কৌশল:
ঈগল প্রধানত জীবন্ত শিকার ধরতে পছন্দ করে। খরগোশ, মাছ, শেয়াল থেকে শুরু করে ছোট হরিণ পর্যন্ত তাদের শিকারের তালিকায় রয়েছে। মৎস্য ঈগল পানির ওপরে উড়ে গিয়ে পানির নিচে থাকা মাছ শিকার করার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখায়। তারা পানির ওপরে উড়তে উড়তে মাটির কাছাকাছি থাকা শিকারকে মুহূর্তের মধ্যে ধরে নেয়।
বিশ্বজুড়ে প্রজাতি:
বিশ্বজুড়ে ঈগলের প্রায় ৬০টি প্রজাতি রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রজাতি দেখা যায় ইউরেশিয়া এবং আফ্রিকায়। উত্তর আমেরিকায় মাত্র দুটি প্রজাতি আছে- বেল্ড ঈগল এবং গোল্ডেন ঈগল। প্রতিটি প্রজাতি আলাদা আচার-আচরণ এবং শিকার ধরার কৌশলে বিশেষ পারদর্শী।
ঈগলের বাসা:
ঈগলের বাসা পৃথিবীর অন্যতম বড় পাখির বাসাগুলোর মধ্যে একটি। বেল্ড ঈগলের বাসা প্রস্থে প্রায় ৮ থেকে ১০ ফুট এবং ওজনে প্রায় এক টন হতে পারে। তারা বছরের পর বছর ধরে একই বাসা ব্যবহার করে এবং প্রতি বছর এটি বড় হতে থাকে। ঈগল এক অনন্য সৃষ্টি। তার শক্তি, বুদ্ধিমত্তা, এবং শিকারের দক্ষতা তাকে শিকারি পাখিদের মধ্যে শীর্ষস্থানীয় করে তুলেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৩ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৫ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬