হাজার বছরের ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক উমাইয়া মসজিদ
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৯ জুন, ২০২৩ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্থাপত্য নিদর্শন
মসজিদের মিনার সংখ্যাঃ এই ঐতিহাসিক মসজিদটিতে মিনারের সংখ্যা ১টি এবং মিনারের উচ্চতা ৪৫ মিটার ও প্রস্থ ৪.৯৫ মিটার। ইতিহাসের প্রাচীন নগরী হালার বা আলেপ্পো, যার গোড়াপত্তন হয়েছিল খৃ: পাঁচ হাজার বছরেরও অধিক কাল পূর্বে। আর জামে হালার আল কাবীর বা আলেপ্পো গ্রেট মসজিদ পবিত্র দ্বীন ইসলামী যুগের প্রাচীন মসজিদ সমূহের মধ্যে অন্যতম। হিজরী প্রথম শতাব্দীতে নির্মিত এই মসজিদ মহান আল্লাহ পাক উনার নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম উনার মসজিদ নামেও সমগ্র আরব বিশ্বে সমধিক পরিচিত। কারণ দুরাচার ইয়াহুদিগণ কর্তৃক দ্বিখন্ডিত উনার জিসিম মুবারক উনার অর্ধেক এই মসজিদে দাফন করা হয়েছে। মহান আল্লাহ পাক উনার নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম উনার পবিত্র স্মৃতি মুবারক উনার প্রতি শ্রদ্ধাবনত উমাইয়া শাসক আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ৭১৫ খৃ: এই পবিত্র মসজিদ নির্মাণ শুরু করেন এবং তাঁর উজিরে আযম ও সহোদর সুলাইমান ইবনে আব্দুল মালিক ৭১৭ খৃ: মসজিদ নির্মাণ সমাপ্ত করেন ।
বৃহত্তর শাম বা সিরিয়ার দামেস্ক নগরী শক্তিশালী উমাইয়া সালতানাতের রাজধানীর মর্যাদা লাভ করার পর শাসক ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ও তাঁর ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক সিরিয়ার দুইটি ঐতিহাসিক স্থানে দুটি বৃহৎ মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। সে মতে প্রথমে দামেস্কের প্রাচীন নগরী যেখানে মহান আল্লাহ পাক উনার নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উনার রওজা শরীফ অবস্থিত সেখানে জামে দিমাশক উমাওয়ী আল কাবীর ও সিরিয়ার আরেক প্রাচীনতম নগরী হালাব তথা আলেপ্পো নগরীর আল জাল্লোম নামক অঞ্চলে যেখানে সমাহিত আছেন মহান আল্লাহ পাক উনার নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম সে পবিত্র স্থানে জামে উমাওয়ী হালাব আল কাবীর বা জামে যাকারিয়া আলাইহিস সালাম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এই স্থান দুটি সিরিয়ার খৃষ্টানদের মালিকানাধীন ছিল বিধায় উমাইয়া শাসক উপযুক্ত মূল্য পরিশোধ করে তা তাদের কাছ থেকে ক্রয় করে নেন। অতঃপর পর্যায়ক্রমে প্রথমে জামে দিমাশক আল উমাওয়ী আল কাবীর ও তৎপরবর্তী জামে উমাওয়ী হালাব আল কাবীর নির্মাণ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনের কুরতুবা বা কর্ডোবা মসজিদ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিলেটে ৯০০ বছরের প্রাচীন ‘গায়েবি মসজিদ’
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












