হরতাল, অবরোধ ও সহিংস কর্মসূচি চায় না ব্যবসায়ীরা কর্মজীবি ছাত্র-শিক্ষক সাধারণ নাগরিক কেউই ৯৮ ভাগ মুসলমানের দেশে হরতাল অবরোধ কোনো কর্মসূচী হতে পারেনা ইসলামের দৃষ্টিতে হরতাল-অবরোধ হারাম (পর্ব-৪)
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মন্তব্য কলাম
এখানে লক্ষ্যনীয় যে, মহান আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন যে, মদ ও জুয়ার মধ্যে ফায়দা রয়েছে। মদ পান করলে স্বাস্থ্য ভাল হয়, জুয়া খেললে রাতারাতি অনেক টাকা পাওয়া যায়। তথাপি এগুলোর মধ্যে ফায়দার চেয়ে গুণাহ্ বেশী বলে এগুলোকে হারাম করা হয়েছে। অনুরূপভাবে হরতাল, লংমার্চ ছবি তোলা, গণতন্ত্র করা ও হারাম পন্থায় দ্বীন ইসলাম কায়েমের চেষ্টার মধ্যে আপাতদৃষ্টিতে যদিও ফায়দা দেখা যায়, কিন্তু তা মদ ও জুয়ার মত মহান আল্লাহ পাক উনার হুকুমের খিলাফ হওয়ার কারণে এ সমস্ত কার্যকলাপ হারাম। তাই বিনা তাহক্বীকে কোন কাজ করা যাবেনা। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমাদের নিকট যা আছে, তাকে তোমরা মিছামিছি এটা হালাল, এটা হারাম বলে অভিহিত করোনা। এতে মহান আল্লাহ তায়ালা উনার প্রতি তোমাদের মিথ্যা অপবাদ দেয়া হবে। নিশ্চয়ই যারা মহান আল্লাহ পাক উনার প্রতি মিথ্যা আরোপ করে, তারা কখনই সফলকাম হয়না। (পবিত্র সূরা নহল শরীফ, পবিত্র আয়াত শরীফ ১১৬)
অতএব, হরতাল করলে বিজাতীয়দের অনুসরণ করা হয়, জনজীবনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, জান-মালের ক্ষতি হয়। একজনের শাস্তি অন্যজনের উপর চাপিয়ে দেয়া হয় এবং হারাম উপায়ে দ্বীন ইসলাম কায়েমের কোশেশ করা হয়, তাই ইত্যাদি কারণে হরতাল করা সম্পূর্ণরূপে হারাম। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে ঈমানদারগণ! তোমরা সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না; নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।
কোন কোন তাফসীরকারক, এ পবিত্র আয়াত শরীফ নাযিল হওয়ার ক্ষেত্রে একটা ঘটনার উল্লেখ করেন। একদা হযরত আব্দুল্লাহ্ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবারে বসা ছিলেন। এমন সময় উটের গোশতসহ কিছু খাদ্য হাজির করা হলো। হযরত আব্দুল্লাহ্ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন যে, তিনি পূর্বে ইহুদী আলেম ছিলেন এবং সেই ধর্মে উটের গোশত খাওয়া নিষিদ্ধ বিধায় তিনি তা গ্রহণ করতেন না। কাজেই এখনো তিনি উটের গোশত খাওয়া থেকে বিরত থাকতে চান। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি চুপ করে থাকলেন এবং মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারকের অপেক্ষায় রইলেন। কেননা, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ওহী মুবারক ব্যতীত নিজের থেকে কোন কথা বলেন না। তখন মহান আল্লাহ পাক তিনি এ পবিত্র আয়াত শরীফ নাযিল করলেন।
এখানে লক্ষ্যনীয় যে, হযরত আব্দুল্লাহ্ বিন সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উটের গোশত খাওয়াকে হারাম মনে করতেন না বরং হালালই জানতেন, শুধু পূর্বঅনভ্যাস হেতু খাওয়া হতে বিরত থাকার আর্জি জানিয়েছেন, তাতেই মহান আল্লাহ পাক তিনি পবিত্র আয়াত শরীফ নাযিল করে দিলেন, (তোমরা যখন সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে দাখিল হয়েছোই) তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও।
কাজেই আজকাল যারা হারাম কাজে তথা ছবি তোলা, লংমার্চ করা, অনৈসলামিক পন্থায় গণতন্ত্র করা, কুশপুত্তলিকা দাহ্, মেয়েদের মিছিল ও হরতালের মত জঘণ্য হারাম কাজে লিপ্ত হয়ে তারা সম্মানিত দ্বীন ইসলাম উনার ভিতরে কতটুকু রয়েছে, আর কতটুকু দ্বীন ইসলাম থেকে দূরে সরে গেছে, তা ভাববার বিষয়!
অথচ প্রত্যেক জাতি তার স্বাতন্ত্রবোধ ও কৃষ্টি-কালচার বজায় রাখার জন্য সচেষ্ট। যেমন গান্ধী, সে হিন্দুয়ানী কৃষ্টি-কালচার বজায় রাখার জন্য স্ট্রাইককে হরতাল নামে রূপান্তরিত করে। অথচ আজকাল কিছু কিছু মুসলমান তাদের নিজস্ব স্বাতন্ত্রবোধ, কৃষ্টি-কালচার সব কিছু বিসর্জন দিয়ে, কট্টর মুসলমান বিদ্বেষী হিন্দু গান্ধীর নীতি বাস্তবায়নে নিজেদেরকে উৎসর্গ করে, আত্মতৃপ্তি বোধ করছে। এ আত্মতৃপ্তিবোধের বহিঃপ্রকাশ হিসেবে আবার মহান আল্লাহ পাক উনার শুকরিয়াও আদায় করছে। নাউযুবিল্লাহ! অথচ আক্বাইদের কিতাবে উল্লেখ আছে, হারাম কাজে শুকরিয়া আদায় করা কুফরী।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












