ক্বাদিরিয়া সিলসিলার আউলিয়ায়ে কিরাম উনাদের জীবনী মুবারক
হযরত শায়েখ আবুল হাসান হাক্কারী রহমতুল্লাহি আলাইহি
বিলাদত শরীফ: ৪০৯ হিজরী (১০১৭ খ্রিস্টাব্দ) বিছাল শরীফ: ৪৮৬ হিজরী (১০৯২ খ্রিস্টাব্দ) বয়স মুবারক: ৭৭ বছর
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
অন্যান্য ঘটনাবলী:
হযরত আবুল হাসান হাক্কারী রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক দেশ সফর করেন। এই সময়ে তিনি বিভিন্ন স্থানের বড় বড় ওলামায়ে মাশায়েখদের সঙ্গে মিলিত হন। সেই সূত্রে একদিন হযরত আবুল ফাররাহ মুহম্মদ তারতুসী রহমতুল্লাহি আলাইহি উনার সন্ধান পেয়ে উনার দরবার শরীফে গিয়ে উনার হাত মুবারকে বাইয়াত গ্রহণ করেন এবং উনার পরিপূর্ণ ফয়েজ পেয়ে ধন্য লাভ করেন এবং উনার প্রধান খলীফা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। (আনওয়ারে সুফিয়া, তাজকিরায়ে মাশায়েখে ক্বাদেরিয়া বারকাতিয়া রিজভিয়া)
কেউ উনাকে জিজ্ঞাসা করেছিল: اَنْتَ شَيْخُ الْاِسْلَامِ؟ (আপনি কি শাইখুল ইসলাম?) এর উত্তর তিনি এই মর্মে দিয়েছিলেন-
انا شيخ فى الاسلام و يخرج من اولادى و حفدى جماعة تقدموا عند الملوك و تعلت مراتبهم، منهم فقراء و منهم امراء
(অর্থাৎ আমি ইসলামে শায়েখ, আমার আওলাদ ও নছল থেকে একটি দল বের হবে, যারা বাদশাহদের নৈকট্য হাছিল করবে, তাদের মর্যাদা উচ্চ হবে, এদের মধ্যে কেউ ফকীর হবে, কেউ আমীর হবে)। ইহা ছিল উনার ভবিষ্যদ্বাণী। সত্যিই উনার বংশধরদের মধ্য থেকে পরবর্তীতে ফক্বীর ও আমীর শ্রেণীর বহু লোক বিলাদত শরীফ প্রাপ্ত হয়েছিলেন। (জিকরে হাসান: আল্লামা গোলাম দস্তগীর, তাজকিরায়ে মাশায়েখে ক্বাদেরিয়া বারকাতিয়া রিজভিয়া)
হযরত আবুল হাসান হাক্কারী রহমতুল্লাহি আলাইহি উনার যামানা ছিল বিশিষ্ট আলিম, দার্শনিক, মাশায়েখ দ্বারা পরিপূর্ণ। যেমন-
(১) হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম মুহম্মদ গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। (৫০৫ হিজরী)
(২) হযরত হাফিজ দারে কুতনী রহমতুল্লাহি আলাইহি।
(৩) আল্লামা কুদূরী রহমতুল্লাহি আলাইহি। (৪২৮ হিজরী)
(৪) দার্শনিক ইবনে সীনা। (৪২৭ হিজরী)
(৫) হযরত ইমাম বায়হাকী রহমতুল্লাহি আলাইহি।
(৬) হযরত আব্দুল কাহির জুরজানী রহমতুল্লাহি আলাইহি। (৪৭১ হিজরী)
(৭) হযরত শায়েখ আবুল হাসান খিরকানী রহমতুল্লাহি আলাইহি, ইত্যাদি। (জিকরে হাসান: আল্লামা গোলাম দস্তগীর, তাজকিরায়ে মাশায়েখে ক্বাদেরিয়া বারকাতিয়া রিজভিয়া)
উনার ছাহেবযাদা, হযরত জাহির রহমতুল্লাহি আলাইহি উনার আওলাদ বাহওয়ালপুর, গুজরানওয়ালা, শিয়ালকোট, লায়ালপুর, লাহোর ইত্যাদি স্থানে উচ্চ মর্যাদায় সমাসীন ছিলেন এবং বিশটি গ্রামের মালিক ছিলেন। (জিকরে হাসান: আল্লামা গোলাম দস্তগীর, তাজকিরায়ে মাশায়েখে ক্বাদেরিয়া বারকাতিয়া রিজভিয়া)
উনার বিশিষ্ট খলীফাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হযরত শায়েখ আবূ সাঈদ মুবারক মাখদুমী রহমতুল্লাহি আলাইহি, যিনি হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার বুযূর্গ পীর ও মুর্শিদ ছিলেন। উনার অপর উল্লেখযোগ্য খলীফা ছিলেন উনার ছাহেবযাদা, হযরত জাহির রহমতুল্লাহি আলাইহি। (তাজকিরায়ে মাশায়েখে ক্বাদেরিয়া বারকাতিয়া রিজভিয়া)
তিনি হিজরী ৪৮৬ সনে প্রায় ৭৭ বছর বয়সে বিছাল শরীফ গ্রহণ করেন। (সফিনাতুল আওলিয়া, তাজকিরায়ে মাশায়েখে ক্বাদেরিয়া বারকাতিয়া রিজভিয়া)
সূত্র: সফিনাতুল আওলিয়া, জিকরে হাসান: আল্লামা গোলাম দস্তগীর, ওয়াফায়াতুল আ’লাম, মাসালিকুছ ছালেকীন, তাজকিরায়ে মাশায়েখে ক্বাদেরিয়া বারকাতিয়া রিজভিয়া। (সমাপ্ত)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












