হত্যা সম্ভ্রমহরণ লুটতরাজের হোতা জামাত নেতা ঘোড়ামারা আজিজের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৩ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিশেষ প্রতিবেদন
‘একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধাদের যে পাখির মতো গুলি করে হত্যা করত; এমনকি মুক্তিযোদ্ধা ভেবে ঘোড়াকে গুলি করে হত্যা করায় ঘোড়ামারা আজিজ নামে যে ব্যাপক পরিচিত, সেই রাজাকার কমান্ডার মালানা আব্দুল আজিজ জামাতের গাইবান্ধা জেলার আমীর। মুক্তিযুদ্ধ চলাকালে গাইবান্ধা জেলায় পাক বাহিনীর একনিষ্ঠ দোসর হিসেবে রাজকাররা যে অত্যাচার-নির্যাতন, হত্যা, নারীর সম্ভ্রমহরণ ও লুটতরাজ চালিয়েছিল এলাকার লোকজন সে কথা ভেবে আজও শিউরে উঠে। সেদিনের সে রাজকারদের একজন আব্দুল আজিজ গাইবান্ধা জেলা জামাতের আমীর। হত্যা, নারীর সম্ভ্রমহরণ আর বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগের মাধ্যমে এলাকায় সে ত্রাসের রাজত্ব কায়িম করেছিল।
সরেজমিনে অনুসন্ধানকালে গাইবান্ধার চন্ডিপুর, মাঠেরহাট, দারিয়াপুর, পাঁচপীর এলাকার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষজানান, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সমর্থক তথা স্বাধীনতকামীদের বাড়িঘর লুটপাট, জ্বালানো, মা-বোনের ইজ্জতহরণ, নৃশংসভাবে খুনের ঘটনার নেতৃত্বদানকারী গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার তারাপুর গ্রামের মালানা আব্দুল আজিজ মুক্তিযুদ্ধের সময় জেলার রাজাকার কমান্ডার হিসাবে দায়িত্ব পালনকালে মুক্তিযোদ্ধা হত্যা আর লুটপাট, অগ্নিসংযোগের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়িম করেছিল। এই রাজাকার কমান্ডার তাদের সহযোগীদের মারফত গ্রামের মধ্যে কে মুক্তিযোদ্ধা, কারা মুক্তিযুদ্ধের সমর্থক খোঁজ নিয়ে নির্বিচারে তাদের উপর অত্যাচার চালাত। তাদের জোরপূর্বক ধরে এনে হত্যা অথবা পঙ্গু করে দিত।
রাজাকার কমান্ডার আব্দুল আজিজ ও তার সহযোগীরা একদিন সুন্দরগঞ্জে এক এলাকার বধ্যভূমিতে ১৭ জন মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে মাটিচাপা দিয়ে রেখেছিল। সেদিনের সেই গুলির শব্দে আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে উঠেছিল। আরেকদিন মুক্তিযুদ্ধে যাওয়া একই পরিবারের ৭ জনকে ধরে ব্রহ্মপুত্র পাড়ে দাঁড় করিয়ে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। বেয়োনেটের আঘাতে সেদিন ঐ ৭ জনের আর্তচিৎকারে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছিল। এরকম শত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সমর্থকদের ধরে এনে সে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে অথবা গুলি করে হত্যা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আধুনিক রণকৌশলে ড্রোন রেজিমেন্ট ও ত্রিপক্ষীয় প্রযুক্তিগত অংশীদারিত্বের রূপরেখা (পর্ব-১৭)
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফিরদের চুক্তির ফাঁদ ও একটি অগোচর সাম্রাজ্যবাদের কথা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৫ মার্কিন কোম্পানী, ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর বিশাল বড় অনুলিপি এরা বাংলাদেশের গোটা অর্থনীতি নিয়ন্ত্রণ আম্রিকায় অর্থ পাচার, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবে। বিশাল মূলধন ও আধুনিক প্রযুক্তি এবং বাংলাদেশ সরকারের দেয়া অতি সুবিধার কারণে এরা বাংলাদেশের শিল্পপতিদের তথা ব্যবসায়ীদের ধ্বসিয়ে দিবে। আম্রিকা বিনিয়োগ করে- চিলি, আর্জেন্টিনা, ভেনিজুয়েলা এবং দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার অনেক দেশে তাদের রাজনৈতিক কর্তৃত্ব ফলানো সহ সামরিক বাহিনী প্রেরণ করে লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে। এমনকী যুদ্ধও লাগিয়েছে। একই লক্ষ্য নিয়ে তারা বাংলাদেশে আসছে।
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারা সেই জাতি- যারা পূর্ব থেকেই লুটেরা, ডাকাত ও দস্যু
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ পালনে মুসলিম বিশ্বের সরকারগুলোকে বিশেষ মনোযোগী হতে হবে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনুপ্রবেশকারী উপজাতিদের দিতে হয়না আয়কর, কিন্তু দেশের নাগরিক হয়েও ভিটেমাটির চাঁদা দিতে হয় বাঙালীদের
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার সাক্ষ্য- মুসলমানগণ ক্ষতির সম্মুখীন হলে বিধর্মী-কাফিরগুলো খুশি প্রকাশ করে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষতিকর প্রাণীর ন্যায়, সরকারিভাবে কুকুর নিধন করা জরুরী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কে স্থায়ী করা হোক
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেপালসহ বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম সংকট ও আত্মোপলব্ধির তাগিদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের ভূ-রাজনৈতিক নিরাপত্তা রক্ষায় স্মার্ট সীমান্ত ব্যবস্থার অপরিহার্যতা ও সীমান্তের বিবরণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাল্যবিবাহ নিষিদ্ধ করতে এত উৎসাহ কিন্তু- বিবাহপূর্ব প্রেম-ভালোবাসার নামে অনৈতিক সম্পর্ক নিষিদ্ধ করতে সরকারী কর্মকর্তাদের কেন কষ্ট লাগে?
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












