স্বাস্থ্যকর ঝটপট মজাদার ইফতার রেসিপি (১)
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ আশির, ১৩৯১ শামসী সন , ১৪ মার্চ, ২০২৪ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
রমাদ্বান শরীফের রোযা রাখার পর আমরা যেই ইফতার খাচ্ছি, সেটি অবশ্যই স্বাস্থ্যসম্মত হওয়া উচিত। ইফতারে ছোট-বড় নির্বিশেষে সবার কথা মাথায় রেখে ইফতার হওয়া উচিত যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। তাই আমাদের সবারই কিছু ঝটপট ইফতার রেসিপি জানা থাকা দরকার।
(১) চিড়ার চপ
উপকরণ:
> চিড়া -১কাপ
> পিয়াজ কুচি -১/২ কাপ
> কাচা মরিচ কুচি -পছন্দ মত
> গোল মরিচ গুড়া -পছন্দ মত
> লবণ -স্বাদ মত
> চালের গুড়া -১ টেবিল চামচ (মচমচে করার জন্য, যদি আপনি চান)
> ডিম -১টা
> ধনে পাতা কুচি -প্রয়োজনমত
> তেল -চপ ভাজার জন্য পরিমাণমত
প্রস্তত প্রণালী:
চিড়া ভাল করে ধুয়ে, পানিতে ৫ মিনিটের মত ভিজিয়ে রাখতে হবে। ৫ মিনিট পর ভাল করে পানি ঝরিয়ে চিড়াগুলিকে একটি বাটিতে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে চিড়াতে যেন পানি না থাকে। এরপর এক এক করে সব উপকরণ মিশাতে হবে। এবার এই মিশ্রণ দিয়ে ছোট করে চপের মত সাইজ করে একটা প্লেটে রাখতে হবে। এরপর ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে চপগুলি ভাজতে হবে। যখন চপ গুলি বাদামি রঙ হবে তখন প্লেটে তুলে রাখুন। তৈরি হয়ে গেল মজাদার চিড়ার চপ!
(২) স্পেশাল আলুর চপ
উপকরণ:
> আলু ৫০০ গ্রাম,
> ডিম ১টি সিদ্ধ করে ভর্তা করতে হবে,
> কাঁচামরিচ কুচি ১ চা চামচ,
> ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,
> পেয়াজ বেরেস্তা করা ২ টেবিল চামচ,
> গরম মশলা গুঁড়ো ১ চা চামচ,
> ডিম ১টি ফোটানো,
> বিস্কুটের গুঁড়ো পরিমাণমতো,
> তেল ভাজার জন্য পরিমাণমত,
> লবণ স্বাদ অনুযায়ী।
প্রস্তুত প্রণালী:
প্রথমে আলু সিদ্ধ করে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখতে হবে। একটি কড়াইয়ে তেল গরম করে একে একে তাতে আলু ভর্তা, ডিমের ভর্তা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গরম মশলা গুড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং পেয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে আবার মেখে নিতে হবে। হাল্কা হাতে চ্যাপটা আকারের চপগুলো প্রায় ১০-১২টি করে ফ্রিজে প্রায় ৫ মিনিট রেখে দিতে হবে। এরপর ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে গরম ডুবন্ত তেলে ভেজে টিস্যু পেপারে তুলে রাখতে হবে। এতেই তৈরি হয়ে যাবে মজাদার আলুর চপ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












