স্থাপত্য-নিদর্শন
স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন ঐতিহাসিক চন্দনপুরা তাজ মসজিদ (১)
, ০৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ ছানী, ১৩৯২ শামসী সন , ১০ জুলাই, ২০২৪ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্থাপত্য নিদর্শন
চত্রি: ঐতহিাসকি চন্দপুরা তাজ মসজদি
ঐতিহাসিক এই মসজিদটি অনেকের কাছে চন্দনপুরা বড় মসজিদ বা তাজ মসজিদ নামেও পরিচিত। মসজিদের চারদিকে যেন রঙে ভরপুর। মসজিদটির প্রতিটি অংশে সবুজ, নীল, হলুদ, সাদা, গোলাপিসহ হরেক রঙের ব্যবহার। লতা-পাতার নকশা আর নানান কারুকাজে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে সুনিপুণ হাতে। অনেক দূর থেকে দেখা যায় মসজিদটির বাহ্যিক সৌন্দর্য। বন্দরনগরীর চকবাজার ওয়ার্ডের সিরাজউদ্দৌলা সড়কেই এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত। নয়নাভিরাম এ স্থাপনাটি দ্বীনী ইবাদতখানা তো বটেই এমনকি অনেক ইতিহাসের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক মসজিদ।
আমাদের এই সোনার বাংলার আনাচে কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে এরকম আরো হাজারো ইতিহাসের নানান নিদর্শন। তবে অনেক ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে নতুন প্রজন্মের ধারণা নেই বললেই চলে। ঠিক তেমনই ইসলামিক স্থাপত্যশৈলীতে নির্মিত অতিপ্রাচীন স্থাপনার একটি চন্দনপুরা তাজ মসজিদ।
ইতিহাস থেকে জানা যায়, ১৬৬৬ খৃ: শায়েস্তা খানের সেনাবাহিনী আরাকান মগদের কবল থেকে চট্টগ্রামকে মুক্ত করলে এখানে মুঘল শাসন কায়েম হয়। তখন শাহি ফরমান বলে বিজিত অঞ্চলে অনেকগুলো মসজিদ নির্মাণ করা হয়। এর মধ্যে সে সময়কার হামজা খানের মসজিদ, আন্দরকিল্লা শাহি জামে মসজিদ, অলি খাঁ জামে মসজিদ অন্যতম। বাংলায় মুঘল শাসনামলে এই দৃষ্টিনন্দন স্থাপত্যশিল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে বলে ধারণা করা হলেও মূলত ব্রিটিশদের শাসনামলে চন্দনপুরা তাজ মসজিদটি প্রথম সংস্কার করেন মাস্টার হাজি আব্দুল হামিদ। সূত্র: ইন্টারনেট।
-মুহম্মদ নাঈম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র মসজিদে জুমুয়াহ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সম্মানিত ইসলামী সভ্যতার অনবদ্য নিদর্শন নাফত বা পেট্রোলিয়াম
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের সাদা রত্ন ঐতিহাসিক মতি মসজিদ
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নহরে জুবাইদা: ঐতিহাসিক মিষ্টি পানির খাল
১৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি উনার নামকরণে তৈরী করা হয়েছিলো ভারতের যে মসজিদ: ফিরোজাবাদে যুগের সাক্ষী ঐতিহাসিক নিদর্শন কুতুব শাহি মসজিদ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের জান্নাতবাদে ঐতিহাসিক জাহানীয়া মসজিদ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুবা বাংলার ঐতিহাসিক শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় ৩০০ বছর আগের মুঘল আমলের ঐতিহাসিক মসজিদ
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুলের মতোই সুন্দর মালয়েশিয়ার পুত্রাজায়ায় অবস্থিত পুত্রা মসজিদ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৫ম পর্ব)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৪র্থ পর্ব)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৩য় পর্ব)
০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












