স্ট্রবেরি খেলে শরীরে যা ঘটে
, ১৪ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে:
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। কারণ ইহা সব ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া নির্মূলে সহায়ক। আপনি যদি নিয়মিত স্ট্রবেরি খান তাহলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করবে। স্ট্রবেরিতে ভিটামিন এবং পানি দুটিই বেশি থাকে। যে কারণে এটি বেশ উপকারী।
২. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে:
বর্তমানে অনেক কম বয়সীর মধ্যেও উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিচ্ছে। এর পেছনে কারণ হিসেবে থাকতে পারে খাদ্যাভ্যাসও। তাই সঠিক খাদ্যাভ্যাস বেছে নিতে হবে। সেই তালিকায় রাখতে পারেন স্ট্রবেরির নাম। কারণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে স্ট্রবেরির ভূমিকা রয়েছে। এই ফল নিয়মিত খেলে তা শরীরে পটাশিয়াম পৌঁছে দেয়। যে কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে।
৩. হার্ট ভালো রাখে:
হার্ট ভালো রাখার জন্য বেছে নিতে হবে সহায়ক খাবার। তেমনই একটি ফল হলো স্ট্রবেরি। এটি হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে সাহায্য করবে। বিশেষজ্ঞরা বলছে, কার্ডিওভ্যাসকুলার ডিজিজ দূরে রাখতে স্ট্রবেরির গুরুত্ব অপরিসীম। খাবারের তালিকায় স্ট্রবেরি রাখলে তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। যে কারণে হার্ট ভালো রাখা সহজ হয়।
৪. মস্তিষ্কের জন্য উপকারী:
অনেকগুলো দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, স্ট্রবেরি মস্তিষ্কের কার্যকারিতার জন্য উপকারী। বেশ কয়েক বছর ধরে স্ট্রবেরি ও ব্লুবেরি খাওয়া বেশ কয়েকজনের উপর সমীক্ষা করে দেখা গেছে, তাদের বয়সের তুলনায় মস্তিষ্ক বেশি ভালো কাজ করে। স্ট্রবেরিতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে কাজ করে।
৫. পেট ভালো রাখে:
পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য হলেও আপনার পাতে রাখুন স্ট্রবেরি নামক ফলটি। কারণ বিশেষজ্ঞরা বলছে, এটি পেট ভালো রাখতে এবং ক্যান্সার থেকে বাঁচতে সাহায্য করবে। প্রিবায়োটিক হিসাবে স্ট্রবেরির গুরুত্ব রয়েছে। এটি যে কারও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কাজ করে। সেইসঙ্গে কমায় ক্যান্সারের ঝুঁকিও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের গোলাপি হ্রদের রাজ্য: প্রকৃতির অপার বিস্ময়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দূর থেকে ইলেকট্রনিক আঘাতে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেবে তুরস্কের 'জ্যামার' যুদ্ধবিমান
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন বাণিজ্যপথ গড়ে তুলতে চলছে সম্প্রসারণ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












