সৌরজগতের মধ্যমণি সূর্যের পরিচয়
সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য। পৃথিবীর সব জীব-প্রাণীর জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌরশক্তি গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। সৌরশক্তি তথা সূর্যের আলো ও তাপ একটা চক্রের মতো করে কাজ করে। সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়। সূর্যের আলো দ্বারা সালোকসংশ্লেষণের মাধ্যমে গাছ সেই আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। পাশাপাশি আবহাওয়া ও পানিবায়ু নিয়ন্ত্রণেও সূর্যের ভূমিকা অপরিসীম।
অনেক আগ থেকেই মানুষ বুঝতে পেরেছিলো সূর্যের গুরুত্ব। আর এখন আবিষ্কৃত হয়েছে, মহাবিশ্বের কোটি কোটি নক্ষত্রের মতো সূর্যও একটি নক্ষত্র মাত্র।
সূর্য ও চাঁদকে ভিত্তি করেই দিন, মাস, বছর ও ঋতু গণনা করা হয়ে থাকে।
বিজ্ঞানের স্বর্ণযুগ তথা মধ্যযুগে জ্যোতিঃর্বিজ্ঞান নিয়ে ব্যাপক কাজ করেন মুসলিম বিজ্ঞানীরা। মুসলিম বিজ্ঞানীরা সৌরকেন্দ্রিক মডেল নিয়েও কাজ শুরু করেছিলেন। এদের মধ্যে নাসির আলদ্বীন আল তুসি উল্লেখযোগ্য। আল-তুসির সৌরকেন্দ্রিক মডেল থেকেই ইউরোপীয় জ্যোতির্বিদরা ধারণা নেয়।
সৌরজগতের সবচেয়ে বড় বস্তু সূর্য। সৌরজগতের মোট ভরের ৯৯.৮ শতাংশ সূর্যের দখলে। পৃথিবীর ব্যাসের প্রায় ১০৯ গুণ। সূর্যের মধ্যে পৃথিবীর সমান প্রায় ১০ লাখ ৩০ হাজার গ্রহ এঁটে যাবে অনায়াসে।
সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১০ হাজার ডিগ্রি ফারেনহাইট বা ৫ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সূর্যের কোর বা কেন্দ্রের তাপমাত্রা ২ কোটি ৭০ লাখ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি।
প্রায় ৩ লাখ ৩০ হাজার পৃথিবী একসঙ্গে করলে সূর্যের ভরের সমান হবে।
মিল্কিওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো নক্ষত্রের সংখ্যা প্রায় ১০০ বিলিয়নেরও বেশি। আমাদের সূর্য ২৫ হাজার আলোকবর্ষ দূরে থেকে মিল্কিওয়ে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করে। একবার মিল্কিওয়ে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করতে সূর্যের সময় লাগে ২৫০ মিলিয়ন বছর। তবে সূর্য তুলনামূলকভাবে তরুণ নক্ষত্র। এটি ‘পপুলেশন ১’ নক্ষত্র প্রজন্মের অংশ। যেসব নক্ষত্রে ভারী মৌলিক পদার্থের পরিমাণ বেশি, সেগুলো পপুলেশন ১ নক্ষত্র প্রজন্মের অন্তর্ভূক্ত। অর্থাৎ এ ধরনের নক্ষত্রে হিলিয়ামের চেয়ে ভারী উপাদানগুলো তুলনামূলক বেশি থাকে।
সূর্য একটি মাঝারি আকারের নক্ষত্র। এর ব্যাসার্ধ প্রায় ৪ লাখ ৩৫ হাজার মাইল বা ৭ লাখ কিলোমিটার। এর চেয়ে বড় আকারের কোটি কোটি নক্ষত্র আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই আছে। পৃথিবীর সঙ্গে সূর্যের ভরের তুলনা করা যায়। প্রায় ৩ লাখ ৩০ হাজার পৃথিবী একসঙ্গে করলে সূর্যের ভরের সমান হবে।
পৃথিবী থেকে সূর্যের দূরত্বও কম নয়। প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল বা ১৫ কোটি কিলোমিটার। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেন্টাউরি নক্ষত্রম-লী। তিনটি নক্ষত্র আছে এই সিস্টেমে। এর মধ্যে লাল বামন নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি পৃথিবী থেকে ৪.২৪ আলোকবর্ষ দূরে অবস্থিত। সূর্যের আকারের নক্ষত্র আলফা সেন্টাউরি এ ও বি পরস্পরকে ৪.৩৭ আলোকবর্ষ দূর থেকে প্রদক্ষিণ করে।
সূর্যের প্রতি ১০ লাখ পরমাণুর বিপরীতে ৯৮ হাজার হিলিয়াম, ৮৫০টি অক্সিজেন, ৩৬০টি কার্বন, ১২০টি নিয়ন, ১১০টি নাইট্রোজেন, ৪০টি ম্যাগনেসিয়াম, ৩৫টি আয়রন ও ৩৫টি সিলিকন থাকে। তারপরেও এই উপাদানগুলোর মধ্যে হাইড্রোজেন সবচেয়ে হালকা। সূর্যের ভরের ৭২ শতাংশই হাইড্রোজেন। হিলিয়াম আছে ২৬ শতাংশ।
সূর্যের মূল জ্বালানী হাইড্রোজেন। এখন পর্যন্ত সূর্যে মূলত হাইড্রোজেন-হাইড্রোজেন ফিউশন বিক্রিয়ায় একসঙ্গে মিলে হিলিয়াম তৈরি হয়। দুটো হাইড্রেজেনের মোট ভর এবং তা থেকে সৃষ্ট হিলিয়ামের ভর তার চেয়ে কিছুটা কম। এই যে হারিয়ে যাওয়া ভর, এটিই পরিণত হয় শক্তিতে। এই শক্তিকেই আমরা দেখতে পাই আলো হিসেবে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।