গৌরবময় ইতিহাস:
সোনালি অতীতের সাক্ষী চুনাখোলা মসজিদ
, ৫রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৬ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২১ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
ইতিহাস ও ঐতিহ্যের নগরী বাগেরহাট। প্রাচীন এই জনপথের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে গৌরবময় মুসলিম ইতিহাসের নানা উপাদান। ঐতিহাসিক চুনাখোলা মসজিদ তারই অন্যতম। নান্দনিক স্থাপত্যশৈলী ও অপূর্ব কারুকাজ মনে করিয়ে দেয় ফতেহাবাদের (বাগেরহাটের পূর্ব নাম) সোনালি অতীতের কথা।
সবুজ ধানক্ষেতের ভেতর একাকী মসজিদটি যেন সবুজ বাংলার বহুকালের নীরব সাক্ষী।
চুনাখোলা মসজিদ প্রতœতত্ত¦ অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা। ১৯৭৫ সালে এটিকে ঐ তিহাসিক পুরাকীর্তি ঘোষণা করা হয়। ১৯৮৩ সালে ইউনেসকোর সহায়তায় মসজিদটি সংস্কার করা হয়।
সংস্কারের আগে মসজিদটি জঙ্গল ও আগাছায় ঢেকে গিয়েছিল। মসজিদের ভেতর ও বাহিরের দেয়ালের এক থেকে দেড় ফুট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল পোড়ামাটির অলংকরণ। গম্বুজের উপরিভাগের আস্তরণও খসে গিয়েছিল।
সংস্কারের ফলে পূর্বের সৌন্দর্য পুরোপুরি ফিরে না এলেও মসজিদটির অস্তিত্ব রক্ষা পায়।
খ্রিস্টীয় পঞ্চদশ শতকে চুনাখোলা মসজিদ নির্মাণ করেন খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার কোনো একজন শিষ্য। চুনাখোলা গ্রামে অবস্থিত হওয়ায় মসজিদটিকে চুনাখোলা মসজিদ বলা হয়। স্থানীয় জনশ্রুতি অনুসারে খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার আমলে বিভিন্ন স্থাপনায় ব্যবহারের জন্য যে বিপুল পরিমাণ চুন প্রয়োজন হতো তা উৎপাদনের জন্য চুনাখোলা গ্রামে একটি চুনের কারখানা স্থাপন করা হয়। ফলে গ্রামের নাম হয় চুনাখোলা।
গ্রামটি ষাটগম্বুজ মসজিদ থেকে প্রায় এক মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।
চুনাখোলা মসজিদ এক গম্বুজবিশিষ্ট বর্গাকৃতির ইটের তৈরি মসজিদ। মসজিদের পূর্ব দেয়ালে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে মোট পাঁচটি প্রবেশপথ আছে। প্রতিটি প্রবেশপথের ওপরে আছে ধনুকাকৃতির খিলান।
এর ছাদজুড়ে আছে বড় অর্ধ গোলাকৃতির একটি গম্বুজ। মসজিদের চার কোণে আছে চারটি গোলাকৃতির বুরুজ, যা খানজাহানি রীতিতে তৈরি। মসজিদের অলংকরণে জালির কাজ, ফুল ও লতাপাতার ডিজাইন, যুক্ত বৃত্ত, বিষমকোণী চতুর্ভুজ এবং প্রচলিত ঝুলন্ত মোটিফ স্থান পেয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












