সূর্যের পেটে ৬০ পৃথিবী?
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ সামিন, ১৩৯১ শামসী সন , ০৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
সূর্যের পেটের ভেতরে আছে ৬০টি পৃথিবী! ৬০টি পৃথিবীর আয়তনের ধারণা করা খুবই কঠিন। আবার এহেন ধারণা আরো হারিয়ে যায় সূর্যের আয়তনের কথা ভাবলে। কেননা, সূর্যের গায়ে সম্প্রতি একটি গর্ত ধরা পড়েছে, শোনা যাচ্ছে, যার মধ্যে অনায়াসে নাকি ৬০টি পৃথিবী ধরে যাবে।
পোশাকি ভাষায় এর নাম 'করোনাল হোল'। এই হোল বা গর্তটি স্থির নয়, চলমান। যদিও এই হোল থেকে যে হলকা বেরিয়ে আসছে, সেটা মূলত পৃথিবীর দিকেই ধেয়ে যাচ্ছে বলে খবর। আর গর্তটির পরিমাপ শুনলে তো চোখ কপালে উঠবে সকলের! ৪,৯৭,০০০ মাইল!
বিজ্ঞানীরা যতটুকু পরীক্ষা করতে পেরেছেন, তার ভিত্তিতে তারা বলেছেন, সূর্যের গায়ের এই গর্তের মুখ পৃথিবীর দিকেই ফেরানো। এমন নয় যে এই ধরনের গর্ত সূর্যের গায়ে হয় না। তবে এবার যে পরিমাপের হোল হয়েছে, সেটাই সকলকে বিস্মিত করছে।
সূর্যের গায়ের এই গর্তের কারণ হিসেবে বিজ্ঞানীরা ধরেন '১১ বছরের অ্যাকটিভিটি সাইকেল'কে। এর অর্থ ১১ বছর অন্তর সূর্যের গায়ে এই গর্ত দেখা যায়। সেই হিসেবে এই হোল বা গর্ত তার ক্লাইম্যাক্সে পৌঁছবে ২০২৪ সালে। এমনটাই পর্যবেক্ষণ বিজ্ঞানীদের।
এই ধরনের গর্ত তৈরি হওয়ার অন্যতম কারণ হলো 'সোলার উইন্ড'। এর গতিও মাথা ঘুরিয়ে দিতে পারে। ৫০০-৮০০ কিলোমিটার প্রতি সেকেন্ডে! তা তো আর হাওয়া বয়ে যাওয়া নয়, পুরো দস্তুর জিওম্যাগনেটিক স্টর্ম।
সূত্র : জি নিউজ
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












