সূর্যের দিকে সবচেয়ে কাছের যাত্রায় মহাকাশযান
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
এই মিশনটি ২০১৮ সালে সূর্যের দিকে যাত্রা শুরু করেছিল এবং ইতোমধ্যেই ২১ বার সূর্যের নিকট দিয়ে অতিক্রম করেছে। এবার, পার্কার প্রোব সূর্যের বাইরের পরিবেশে বা করোনায় প্রবেশ করছে। সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র ৩.৮ মিলিয়ন মাইল দূরত্বে পৌঁছেছে। এই দূরত্বকে বোঝাতে নাসার বিজ্ঞানী ড. নিকোলা বলেছে, “যদি সূর্য ও পৃথিবীকে এক মিটারের ব্যবধানে ধরা হয়, তবে পার্কার প্রোব সূর্যের মাত্র চার সেন্টিমিটার দূরে অবস্থান করছে।”
এই অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রোবটিকে ১,৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তীব্র বিকিরণ সহ্য করতে হবে। তবে ১১.৫ সেন্টিমিটার পুরু কার্বন-কম্পোজিট ঢাল এটি রক্ষা করছে। দ্রুতগতির জন্য এটি ৪,৩০,০০০ মাইল প্রতি ঘণ্টায় এগিয়ে চলেছে, যা লন্ডন থেকে নিউইয়র্কের দূরত্ব মাত্র ৩০ সেকেন্ডে অতিক্রম করার সমান।
এই মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা সূর্যের করোনার রহস্যময় উচ্চ তাপমাত্রার কারণ খুঁজে বের করতে চায়। সূর্যের পৃষ্ঠ ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস হলেও করোনা লাখ লাখ ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত হয়। এই বৈপরীত্যের ব্যাখ্যা এখনও অজানা। পাশাপাশি, সৌর বায়ুর প্রকৃতি ও এর প্রভাব বোঝার জন্যও এটি গুরুত্বপূর্ণ। সৌর বায়ু পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া করে আকাশে চমৎকার অরোরা সৃষ্টি করে, কিন্তু এর কারণে বৈদ্যুতিক গ্রিড ও যোগাযোগ ব্যবস্থায় সমস্যাও হতে পারে। তথ্যসূত্র: বিবিসি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












