মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

সুলত্বানুল হিন্দ হযরত খাজা হাবীবুল্লাহ চীশতি রহমতুল্লাহি আলাইহি উনার দোয়া মুবারকের বরকতে সুলতান শিহাবুদ্দীন ঘুরীর ভারত বিজয় সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণে পৃথ্বিরাজকে দাওয়াত:

জামিল আল মাদানি প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, রাত ১:৩৩
সুলত্বানুল হিন্দ হযরত খাজা হাবীবুল্লাহ চীশতি রহমতুল্লাহি আলাইহি উনার দোয়া মুবারকের বরকতে সুলতান শিহাবুদ্দীন ঘুরীর ভারত বিজয় সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণে পৃথ্বিরাজকে দাওয়াত:

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র হাত মুবারকে শাদীদেব, অজয় পালসহ হিন্দুদের অনেক লোক সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করলো। এবার তিনি পৃথ্বিরাজকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন। তাই তিনি পৃথ্বিরাজকে বলে পাঠালেন, পৃথ্বিরাজ! তুমি সম্মানিত দ্বীন ইসলাম উনার মহানুভবতা, শক্তিমত্তা ও নিদর্শনরাজী স্বচক্ষে দেখেছো।
সম্মানিত দ্বীন ইসলামই মহান আল্লাহ পাক উনার মনোনীত দ্বীন। উনার দ্বারা পূর্ববর্তী সকল ধর্ম যেমন রহিত হয়েছে তেমনি অন্যান্যগুলো মনগড়া ও অসার বলে পরিগণিত হয়েছে।
কাজেই তুমি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করো। ইহকালীন ও পরকালীন উভয় জীবনে কামিয়াব হবে। তোমার বাদশাহীও থাকবে। আর তুমি পরকালে সম্মানিত জান্নাতে অবস্থান করতে পারবে। অন্যথায় তোমার জন্য রয়েছে কঠিন বিপদ সামনে অপেক্ষমান। একদিকে যেমন রাজ্যহারা হবে। অপরদিকে পরকালীন কঠিন আযাব-গযবের সম্মুখীন হবে। যা বরদাশত করা তোমার পক্ষে কখনো সম্ভব হবে না।
পৃথ্বিরাজ সবকিছু হারিয়ে মর্মাহত হয়ে পড়েছে। ফলে কুতুবুল মাশায়িখ, সুলত্বানু হিন্দ সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার এবং উনার মুরীদ-মু’তাকিদগণের প্রতি বিদ্বেষভাব আরো বৃদ্ধি পেয়েছে। সে নতুন মুসলমানগণের উপর কঠিন জুলুম নির্যাতন আরম্ভ করেছে। বিশেষ করে তার সভাসদদের মধ্যে একজন লোক ছিলেন। যিনি সুলত্বানুল হিন্দ, গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ ছিলেন। উনাকে শারীরিক ও মানসিক অমানবিক কষ্ট দেয়া শুরু করলো। এক পর্যায়ে সে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন, হুযূর! বেয়াদবী ক্ষমা চাই। আপনি পৃথ্বিরাজকে একটু বলুন, সে যেন আমাদের প্রতি অত্যাচার বন্ধ করে দেয়। সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি পৃথ্বিরাজকে বলে পাঠালেন যে, মুসলমানগণের উপর অত্যাচার বন্ধ করো। তাদের ক্ষতিসাধন থেকে বিরত থাকো। অন্যথায় তোমাকে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে।
পৃথ্বিরাজ এ হুকুমের কোন গুরুত্ব দিলো না। বরং অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিল। নাউযুবিল্লাহ! সাথে সাথে রাজ্যে এ আদেশ জারি করলো যে, এদেশ ও মাটি আমার। আমি এ দেশের রাজা ও মালিক। অতএব, আমি আদেশ দিচ্ছি যে, আপনি এক সপ্তাহের মধ্যে মুরীদ- মু’তাকিদগণকে নিয়ে এ দেশ ত্যাগ করে চলে যাবেন। নতুবা আমি সব মুসলমানকে শহীদ করবো। নাউযুবিল্লাহ!
কুতুবুল মাশায়িখ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি পৃথ্বিরাজের স্পর্ধা দেখে আশ্চর্য হলেন। তিনি পৃথ্বিরাজের বাহককে একটি চিরকুট দিলেন, যাতে লিখলেন-
من ترا زندہ بدست لشکر اسلام بسپردم
অর্থ: আমি তোমাকে জীবিত অবস্থায় মুসলমান সৈন্যদের হাতে সোপর্দ করলাম। (ইসরারুল আউলিয়া-৫৫, সিয়ারুল আউলিয়া-৪৯, ফাওয়াদিুস সালিকীন ১১১, মালফুযাতে খাজেগানে চিশত-১১২)

শিহাবুদ্দীন ঘুরীকে সুসংবাদ দান:

সুলতান শিহাবুদ্দীন ঘুরী সে সময় উনার নিজ দেশ খোরাসানে অবস্থান করছিলেন। ৫৮৮ হিজরীর মুহররমুল হারাম শরীফ মাস। সেদিন ছিল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার)। শিহাবুদ্দীন ঘুরী তিনি স্বপ্নে দেখতে পেলেন যে, নূরে নূরানী একজন মহান ব্যক্তিত্ব। তিনি বলছেন, হে শিহাবুদ্দীন! মহান আল্লাহ পাক তিনি তোমাকে হিন্দুস্থানের রাজত্ব দান করেছেন। তুমি জেগে উঠো। হিন্দুস্থানের পথে রওয়ানা হও। অহংকারী ও অবাধ্য রাজা পৃথ্বিরাজকে জীবিত অবস্থায় গ্রেফতার করে সমুচিত শাস্তি দাও। একথা বলে তিনি মানষপট থেকে সরে গেলেন।
সাথে সাথে উনার ঘুম ভেঙ্গে গেল। এখনও উনার কানে একই আওয়াজ ভেসে আসছে উঠো এবং হিন্দুস্থানের পথে চলো। বিজয় তোমার জন্য অপেক্ষা করছে। সকালে উনার সভাসদ সবাইকে ডাকলেন। স্বপ্নের কথা খুলে বললেন এবং তাদের মতামত ব্যক্ত করতে বললেন। তারা সবাই এক বাক্যে স্বীকার করলেন যে, ইহা একজন বুযূর্গ ব্যক্তির সুসংবাদ। কাজেই, অবশ্যই এর মধ্যে দোয়া, কল্যাণ ও বিজয় নিহিত রয়েছে। আপনাকে এই সুসংবাদের মূল্যায়ন করা উচিত। আপনি হিন্দুস্থান বিজয়ের দিকে মনোনিবেশ করুন। (ছিয়ারুল আউলিয়া, হযরত খাজা গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি পূর্ণাঙ্গ জীবনী-১৬১)

সুলতান শিহাবুদ্দীন মুহম্মদ ঘুরীর পুনরায় ভারত আক্রমণ ও বিজয়:

তারাইনের যুদ্ধে সুলতান শিহাবুদ্দীন মুহম্মদ ঘুরী বিজয় লাভ করতে পারেননি। গুরুতর আহত অবস্থায় নিজ রাজ্য গজনী চলে যান। তবে সুলতান দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ হলেন যে, বিজয় লাভ না করা পর্যন্ত সকল প্রকার আরাম-আয়েশ, রাজকীয় আহার-বিহার এমন কি আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থান থেকে বিরত থাকবেন। যেমন প্রতিজ্ঞা তেমনি কাজ। উনার বাসস্থান হলো মুসাফির খানা, বিছানা হলো খড়কুটা, বালিশ হলো দু’হাত আর খাবার হলো গরীব-দুঃখীদের লঙ্গর খানায়।
যুদ্ধের ময়দান হতে ফিরে এসে সৈন্য সংগ্রহে মনোনিবেশ করলেন। সৈন্য সংখ্যা ও সমর শক্তি বাড়ালেন। কিন্তু আশানুরূপ শক্তিশালী হলো না। তবে তিনি নিরাশ হননি। বিজয় লাভের জজবা দাউ দাউ করে জ্বলছে। এরই মধ্যে স্বপ্নে পাওয়া সুসংবাদ উনার মনোবলকে দৃঢ় ও শক্তিশালী করলো। উনার নিশ্চিত বিশ্বাস জন্মেছে যে, ইনশাআল্লাহ অবশ্যই এবারের জিহাদে তিনি বিজয় লাভ করবেন।
তিনি সৈন্যদেরকে একত্রিত করলেন। কাউকে কিছু না বলে পেশোয়ারের দিকে রওয়ানা হলেন। সেখানে একজন পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার সাক্ষাত পেলেন।
সেই পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি সুলতানের জন্য দোয়া করলেন এবং জিহাদে বিজয়ের সুসংবাদ দিলেন।
সুলতান শিহাবুদ্দীন মুহম্মদ ঘুরী সকলকে একত্রিত করে লাহোরে পৌঁছলেন। রুকুনুদ্দীন হামযাকে নিজের বার্তাসহ পৃথ্বিরাজের কাছে পাঠালেন।
পত্রের সারমর্ম হচ্ছে- পৃথ্বিরাজ! তুমি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ কর- মুসলমান হও। অথবা আমার বশ্যতা স্বীকার করো- জিজিয়া কর দাও। অন্যথায় যুদ্ধের জন্য প্রস্তুত হও।
পৃথ্বিরাজ ছিল অহংকারী। সমর শক্তির ক্ষেত্রে নিজেকে অপরাজেয় মনে করতো। তাই পত্রের উত্তরে বললো-
আমাদের অসংখ্য-অগণিত সৈন্য সর্বদা প্রস্তুত। তাছাড়া তাদের শক্তিমত্তার সম্পর্কে আপনি বেখবর নন। এছাড়াও প্রতিদিনই বিভিন্ন এলাকা হতে সৈন্য আসছে। যদি আপনার নিজের প্রতি দয়া-মায়া নাও হয় তবুও অন্তত নিজের মুষ্টিমেয় ও অদক্ষ সৈন্যদের জন্য মায়া-মুহব্বত করুন। আর লজ্জিত হওয়ার পূর্বে ফেরত চলে যান। অন্যথায় প্রস্তুত হয়ে যান। তিন হাজারের অধিক হাতি এবং অগণিত সৈন্য ও প্রশিক্ষণপ্রাপ্ত তীরন্দাজ বাহিনী সকলেই সম্মিলিতভাবে আপনার সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়বে। যুদ্ধের ময়দানে আপনাদেরকে হাতি দ্বারা পদদলিত করা হবে। নাউযুবিল্লাহ!
চিঠি লিখে আগত দূতের হাতে দিয়ে বললো, যান। আপনাদের সুলতানকে চিঠি দিয়ে যুদ্ধের পরিণতির কথা চিন্তা করে পা বাড়াতে বলবেন।
পৃথ্বিরাজ, নিজের বিজয় ও সফলতার উপর পরিপূর্ণ বিশ্বাসী ছিলো। সুলতানের জওয়াব দিয়ে নিজে যুদ্ধের প্রস্তুতিতে লেগে গেলো।
অবশেষে পৃথ্বিরাজ থানসিরের ময়দানে বিশাল বাহিনী নিয়ে উপস্থিত হলো। পৃথ্বিরাজের সৈন্যদের মধ্যে তিন হাজার হস্তিবাহিনী, তিন লাখ ঘোড়া ও উষ্ট্রি বাহিনী এবং পদাতিক বাহিনী ছিলো অসংখ্য-অগণিত। দেড় শতাধিক অন্যান্য রাজ্যের সৈন্যগণও তার মধ্যে যোগদান করলো।
সুলতান শিহাবুদ্দীন মুহম্মদ ঘুরীর সৈন্য সংখ্যা ছিলো মাত্র ১ লাখ ২০ হাজার। পৃথ্বিরাজ ও সুলতান উভয়ের সৈন্যগণ নদীর পাড়ে পরিখা খনন করে আত্মরক্ষার বুহ্য তৈরী করলো।
পৃথ্বিরাজের সৈন্যদের অপেক্ষা সহ্য হচ্ছে না। তারা সুলতানের সৈন্যের উপর আক্রমণ করলো। তুমুল যুদ্ধ শুরু হলো। কুতুবুল মাশায়িখ, সুলতানুল হিন্দ সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার সুসংবাদ পেয়ে সৈন্যদের মনোবল এমনই বৃদ্ধি পেল যে, তারা যেন একজনই একশত। সুবহানাল্লাহ! সুলতানের সৈন্যগণ পৃথ্বিরাজের সৈন্যদেরকে কচুকাটা করতে লাগলো। সুলতানের সৈন্যদের তাকবীর ধ্বনী শুনে পৃথ্বিরাজের সৈন্যদের হাত থেকে তরবারী পড়ে যেতে লাগলো। রাজাদের অন্তরাত্তা কেঁপে উঠলো। তারা সম্পূর্ণভাবে মনোবল হারিয়ে ফেললো। পৃথ্বিরাজের সৈন্যদের মধ্যে ভীতির সঞ্চার হলো। তারা যুদ্ধের ময়দান থেকে পালাতে লাগলো।
এমনকি পৃথ্বিরাজ স্বয়ং নিজেই পরাজয় নিশ্চিত বুঝতে পেরে যুদ্ধ ক্ষেত্র হতে পালাতে লাগলো। কিন্তু পালাতে পারলো না। নদীর তীরে সুলতানের সৈন্যদের হাতে গ্রেফতার হলো। তখন সে বুঝতে পারলো সুলতানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার কথাই সত্যে পরিণত হলো।
সুলতান শিহাবুদ্দীন মুহম্মদ ঘুরী বিজয় লাভ করলেন। পৃথ্বিরাজের ছেলে সুলতান শিহাবুদ্দীন মুহম্মদ ঘুরীর বশ্যতা স্বীকার করলো। ফলে সুলতান তাকে গজনী রাজ্যের ফরমাবরদার ও করদাতারূপে দায়িত্বে রাখলেন। আর কুতুবুদ্দীন আইবেককে উনার স্বীয় প্রতিনিধিত্ব দান করে সারা ভারতের বিজিত অংশের শাসনকর্তা নিযুক্ত করলেন। (তাযকিরাতুল আউলিয়া ৪/২১৯, খাজা গরীবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি’র পুর্ণাঙ্গ জীবন চরিত্র-১৬৫)
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ২৩ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ২৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২৩ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে