সুন্নত মুবারক অনুসরণে হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সাদিস ১৩৯১ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পরিপূর্ণ অনুসরণ-অনুকরণ করা ব্যতীত কস্মিনকালেও মহান আল্লাহ পাক উনার রেজামন্দী হাছিল করা সম্ভব নয়। কারণ মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামে পাকে ইরশাদ মুবারক করেন-
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُوْنِي يُحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَاللهُ غَفُورٌ رَحِيْمٌ
অর্থ: “(আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলুন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত করে থাক, তবে আমাকে অনুসরণ করো, তাহলেই মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে মুহব্বত করবেন এবং তোমাদের গুনাহ্খাতাসমূহ ক্ষমা করবেন। মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু।” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩১)
উপরোক্ত আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি শর্তারোপ করেছেন এই বলে যে, যদি মহান আল্লাহ পাক উনার মুহব্বত লাভ করতে হয়, তবে উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। নচেৎ কখনো মহান আল্লাহ পাক উনার মুহব্বত লাভ করা সম্ভব নয়। কেননা উছূল রয়েছে-
اِذَا فَاتَ الشَّرْطُ فَاتَ الْمَشْرُوْطُ
অর্থাৎ যখন শর্ত বাতিল হয়ে যায়, তখন মাশরূতও বাতিল হয়ে যায়।
নিম্নে হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সুন্নত মুবারক পালনের কতিপয় ঐতিহাসিক ঘটনাসমূহ উল্লেখ করা হলো-
সুন্নত মুবারক অনুসরণের ক্ষেত্রে সুলত্বানুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশ্তি রহমতুল্লাহি আলাইহি উনার একনিষ্ঠতা
সুলত্বানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দীন চীশ্তি রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন সুন্নত মুবারকের প্রতি একনিষ্ঠ অনুসারী। তিনি যে সুক্ষ্মাতিসুক্ষ্ম ও পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করতেন। নিম্নোক্ত ঘটনাই তার বাস্তব প্রমাণ-
সুলত্বানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দীন চীশ্তি রহমতুল্লাহি আলাইহি উনার বয়স মুবারক যখন নব্বই, তখন তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিশেষ সাক্ষাত লাভ করলেন। যদিও আল্লাহওয়ালাগণ সর্বদাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাক্ষাত মুবারক লাভ করে থাকেন। যখন বিশেষ সাক্ষাত লাভ করলেন, তখন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে বললেন, “হে মুঈনুদ্দীন (দ্বীনের সাহায্যকারী)! আপনি তো সত্যিই আমার দ্বীনের সাহায্যকারী, আপনি আমার সকল সুন্নতই পালন করলেন, তবে একটি সুন্নত এখনো বাকী রয়ে গেল কেন?”
সুলত্বানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দীন চীশ্তি রহমতুল্লাহি আলাইহি পরক্ষণে চিন্তা করে বুঝতে পারলেন যে, মহান আল্লাহ পাক এবং উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক অর্জনের উদ্দেশ্যে দ্বীনের খেদমতে ব্যস্ত থাকার কারণে তখনো বিবাহ করেননি। তাই তিনি নব্বই বৎসর বয়স মুবারকে পর পর দু’টি বিবাহ করে এ সুন্নতও আদায় করলেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












