সুন্নতী খাবার পরিচিতি ও উপকারিতা : দুধজাতীয় খাবার
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুন্নত মুবারক তা’লীম
লাবান:
এটা দুধ থেকে তৈরি একটি পানীয়। এটি উষ্ণ আবহাওয়ায় শরীরের প্রয়োজনীয় লবণ ও পানির ঘাটতি পূরণ করে। ঠান্ডা আবহাওয়াতে এর কার্যক্রম আরো বেশি দীর্ঘস্থায়ী হয়। একে আরবীতে “লাবান” বলা হলেও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে নামকরণ করা হয়। যেমন- আমাদের এই এলাকায় “লাচ্ছি”, ইরানে “ডূঘ” এবং তুরস্কে “আইরান” নামেও অভিহিত করা হয়।
প্রস্তুত প্রণালী: ঐতিহ্যগতভাবে “লাবান” দুধ থেকে তৈরি করা হয়। তবে দুধকে ২৪ ঘন্টা রেখে তার খামীর তৈরি করা হয়। তারপর সেখান থেকে মাখন তুলে ফেলা হয়। বাকী দুধ (মাঠা) টুকু স্বাভাবিক তাপমাত্রায় বেশ কয়েকদিন রাখা হয়। বর্তমান সময়ে এটি বানিজ্যিকভাবে প্রস্তুত করা হয়। দুটি মূল উপাদান “লাবান” হিসেবে পরিচিত। পূর্ব দিকের অঞ্চলগুলোতে এটি দই হিসেবে আর পশ্চিম দিকে বিশেষ করে আরব এবং উত্তর আফ্রিকায় মাঠা হিসেবে পরিচিত।
পনির:
পনির সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে তাবুক জিহাদের সময় কিছু পনির পেশ করা হয়। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন। (আবূ দাঊদ শরীফ: কিতাবুত ত্বয়ামা‘য়াহ: বাবু ফী আকলিল যুবন: হাদীছ শরীফ নং ৩৮১৯)
মাখন:
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- হযরত বুসর আস-সুলামী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার দুই পুত্র উনাদের সূত্র থেকে বর্ণিত। উনারা উভয়ে বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একদা উনাদের বাড়িতে তাশরীফ মুবারক আনলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে উনারা মাখন ও খেজুর পেশ করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাখন ও খেজুর খুব পছন্দ করতেন। (আবূ দাঊদ শরীফ: কিতাবুত ত্বয়ামায়াহ: বাবু ফিল জাময়ি বাইনা লাওনাইনি ফিল আকল: হাদীছ শরীফ নং ৩৮৩৭)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র শবে ক্বদর শরীফ পালন করার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তারতীব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৫)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (৩)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (২)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (হাব্বাতুস সাওদা) - ১
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রের সাথে সংযুক্ত-সম্পৃক্ত থাকা সকলের জন্য আবশ্যক
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












