সুন্নতী খাবার গোশত সম্পর্কিত হাদীছ শরীফ
, ২৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৫ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুন্নত মুবারক তা’লীম
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেসব প্রাণীর গোশত গ্রহণ করেছেন সেসব কতিপয় প্রাণীর গোশতের বিবরণ
মুরগীর গোশত:
এ সম্পর্কে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اَبِـىْ مُوْسَى رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ رَاَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ لَـحْمَ دَجَاجٍ
অর্থ : হযরত আবূ মূসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তিনি মোরগের গোশত ভক্ষণ করতে দেখেছেন। (তিরমিযী শরীফ: কিতাবুত ত্বয়ামা‘য়াহ: বাবু মা-জা-য়া ফী আকলিদ্ দাজা-জ: হাদীছ শরীফ নং ১৮২৭)
হুবারার (এক প্রকার পাখির) গোশত:
এ সম্পর্কে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْرَاهِيْمَ بْنِ عُمَرَ بْنِ سَفِيْنَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّهِ قَالَ اَكَلْتُ مَعَ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَـحْمَ حُبَارَى
অর্থ : হযরত ইবরাহীম ইবনে উমর ইবনে সাফীনাহ রহমতুল্লাহি আলাইহি (তিনি বুরাইদ ইবনে উমর ইবনে সাফীনাহ নামেও পরিচিত) উনার থেকে পর্যায়ক্রমে উনার পিতা ও দাদার সূত্র থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তিনি হুবারার গোশত খেয়েছেন। ”(আবূ দাঊদ শরীফ: কিতাবুত ত্বয়ামা‘য়াহ: বাবু ফী আকলি লাহমিল হুবার: হাদীছ শরীফ নং ৩৭৯৭, তিরমিযী শরীফ: কিতাবুত ত্বয়ামা‘য়াহ: বাবু মা-জা-য়া ফী আকলিল হুবার: হাদীছ শরীফ নং ১৮২৮)
খরগোশের গোশত:
এ সম্পর্কে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ أَنْفَجْنَا أَرْنَبًا بِمَرِّ الظَّهْرَانِ فَسَعَى أَصْحَابُ النَّبِىِّ صلى الله عليه وسلم خَلْفَهَا فَأَدْرَكْتُهَا فَأَخَذْتُهَا فَأَتَيْتُ بِهَا أَبَا طَلْحَةَ فَذَبَحَهَا بِمَرْوَةٍ فَبَعَثَ مَعِى بِفَخِذِهَا أَوْ بِوَرِكِهَا إِلَى النَّبِىِّ صلى الله عليه وسلم فَأَكَلَهُ. قَالَ قُلْتُ أَكَلَهُ قَالَ قَبِلَهُ.
অর্থ: হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মাররুয যাহরান নামক স্থানে, আমাদের পাশ দিয়ে একটি খরগোশ লাফিয়ে পড়ে। অতঃপর হযরত ছাহাবায়ে কিরামগণ উনারা খরগোশটিকে ধাওয়া করেন, কিন্তু উনারা সেটিকে পাকড়াও করতে না পেরে ফিরে আসেন। তবে আমি ধাওয়া করে এর নাগাল পাই এবং ধরে হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছে নিয়ে আসি। তিনি মারওয়া নামক স্থানে সেটি জবাই করেন। এরপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে আমাকে দিয়ে খরগোশটির ঊরু বা নিতম্ব পাঠান। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেটা ভক্ষণ করেন। উনাকে জিজ্ঞেস করা হলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি তা খেয়েছিলেন? তিনি বলেন, হ্যাঁ খেয়েছিলেন। (বুখারী শরীফ: কিতাবুয যাবীহা ওয়াছ ছাইদ: হাদীছ শরীফ নং ৫৪৮৯)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নতী আসবাবপত্রের পরিচয় ও ব্যবহার করার গুরুত্ব-ফযীলত মুবারক
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কিশমিশ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কদুতেই লুকিয়ে আছে ক্ষুরধার বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তি (৩)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কদুতেই লুকিয়ে আছে ক্ষুরধার বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তি (২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কদুতেই লুকিয়ে আছে ক্ষুরধার বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তি (১)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
“শরীরের শক্তি বাড়াতে এবং কিডনি সুরক্ষায় আঙুর অত্যন্ত উপকারী ফল।”
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বপ্রকার খাদ্য সামগ্রীর উপর ছারীদের মর্যাদা মুবারক
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জটিল ও কঠিন রোগ-ব্যাধি দূর করতে এবং দুশ্চিন্তামুক্ত জীবন কাটাতে ‘তালবীনাহ’ অসাধারণ উপকারী খাবার (২)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জটিল ও কঠিন রোগ-ব্যাধি দূর করতে এবং দুশ্চিন্তামুক্ত জীবন কাটাতে ‘তালবীনাহ’ অসাধারণ উপকারী খাবার (২)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জটিল ও কঠিন রোগ-ব্যাধি দূর করতে এবং দুশ্চিন্তামুক্ত জীবন কাটাতে ‘তালবীনাহ’ অসাধারণ উপকারী খাবার (২)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












