সুন্দর মসজিদের দেশ সেনেগাল
সেনেগালের ডাকারে গত বছর পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন হয়েছে। ওই মসজিদের ভেতরে-বাইরে মিলিয়ে প্রায় ৩০ হাজার মুসল্লি নামায পড়তে পারবেন।
উনিশ শতকের কবি শেখ আহমাদু বামবা এমবাকের একটি কবিতার শিরোনাম থেকে এই মসজিদের নাম নেওয়া হয়েছে- মাসালিকুল জিনান। মাসালিকুল জিনান মানে হচ্ছে- বেহেশতে যাওয়ার পথ। আহমাদু বামবা একজন সুফি ছিলেন। তার প্রতিষ্ঠিত ‘মুরিদ ব্রাদারহুড’ ২৭৯ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেছে।
মসজিদের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে মানুষ অংশ নিয়েছেন। এ কারণে মসজিদের যাওয়ার রাস্তাগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অনেকে অনুষ্ঠানে অংশ নিতে দু’দিন আগে থেকেই মসজিদ এলাকায় এসে অবস্থান নেন।
প্রায় এক দশক আগে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। সরকার প্রদত্ত ৯০ শতাংশ জমিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে।
মসজিদের নির্মাণশৈলী বেশ আধুনিক। মসজিদের পাঁচটি মিনার বেশ দূর থেকে দেখা যায়। মিনারগুলো ২৫৫ ফুট লম্বা। সাদা-কালো মার্বেল পাথর দিয়ে মসজিদটি সাজানো হয়েছে। মসজিদের ভেতরে দৃষ্টিনন্দন ঝাড়বাতি, মিনারের ওপরের অংশে সোনালী পাত দিয়ে মোড়ানো গম্বুজ আর মসজিদের বিভিন্ন অংশে হাতে আঁকা সাজ-সজ্জা মসজিদকে করেছে মনোরম।
ভবিষ্যতে মসজিদে একটি ইসলামি ইনস্টিটিউট ও জাদুঘর যুক্ত করা হবে।
সেনেগাল তুলনামূলকভাবে দরিদ্র দেশ। কিন্তু তাদের রয়েছে গর্ব করার মতো কিছু মসজিদ। যেগুলোকে তারা তাদের ঐতিহ্য বলে মনে করে।
ডাকার গ্র্যান্ড মসজিদ:
এমনই একটি মসজিদ হলো- ডাকার গ্র্যান্ড মসজিদ। এটি সেনেগালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীনী স্থাপনা। দৃষ্টিনন্দন মসজিদটি ডিজাইন করেছেন ফরাসি এবং মরক্কোর স্থাপত্যবিদরা।
১৯৬৪ সালে মরক্কোর রাজা দ্বিতীয় হাসান ও সেনেগালের প্রেসিডেন্ট লেয়পল সেডার সেংঘোর মসজিদটি উদ্বোধন করেন। মসজিদের ভেতরে ও বাইরে জমকালোভাবে সাজানো হয়েছে। মসজিদের মিনার ৬৭ মিটার উঁচু। এই মসজিদের নির্মাণশৈলী মরক্কোর বিখ্যাত ক্লাসাব্লাঙ্কার মসজিদের সঙ্গে মিল রয়েছে।
মসজিদে তুবা:
মসজিদে তুবা দেশটির অন্যতম আকর্ষণীয় একটি মসজিদ। মুরিদ ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা আহমাদু বামবা ১৮৮৭ সালে এই মসজিদটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তবে নির্মাণকাজ শেষ হয় ১৯৬৩ সালে। তার আগে ১৯২৭ সালে বামবা মারা গেলে তাকে ওই মসজিদের পাশে কবর দেওয়া হয়। তুবা মসজিদকে বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ বলে বিবেচনা করা হয়।
আটলান্টিকের পূর্ব কিনারা ঘেঁষে আফ্রিকার পশ্চিম প্রান্তের দেশ সেনেগাল। ১.৯৬.৭২২ বর্গ কিলোমিটারের দেশটি সেনেগালের রাজধানীর নাম ডাকার। সেনেগালে শতকরা ৯৫ ভাগ মুসলমান। সেনেগালের মুসলমানরা যথেষ্ট ধার্মিক, দ্বীন ইসলাম চর্চায় সেনেগালবাসীর বেশ সুনাম রয়েছে। সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ এ কথারই প্রমাণ বহন করে।
সেনেগালের স্বাধীনতা দিবস পালিত হয় কুরআন শরীফ খতমের মাধ্যমে
৪ এপ্রিল সেনেগালের স্বাধীনতা দিবস। ১৯৬০ সালে ফ্রান্স থেকে তারা স্বাধীনতা লাভ করে। সেনেগালের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান আফ্রিকার অন্যান্য দেশের মতো হলেও আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। সেটা হলো, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আয়োজিত সমাবেশে দাঁড়িয়ে পবিত্র কুরআন শরীফ খতম দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত কুরআন শরীফ তেলাওয়াতে আগ্রহীদের আগে থেকেই এক পৃষ্ঠা করে ভাগ করে দেওয়া হয়। সেনেগালের প্রচলিত কুরআন শরীফগুলো ৩০০ পাতার (৬০০ পৃষ্ঠা)। সে হিসেবে কুরআন শরীফ খতম দিতে প্রয়োজন হয় ৬শ’ মানুষের মাত্র ২ থেকে ৩ মিনিট। মানুষ বেশি হলে একাধিক খতম দেওয়া হয়। কোনো দেশের স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় এটি একটি নতুন মাত্রা।
সম্প্রতি সেনেগালের ‘লুঘা’ শহরের মুসলমানদের মাঝে ৪০ হাজার কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। সেনেগালের মুসলমানরা নিয়মিত ইসলামী অনুশাসন পালনে অভ্যস্ত।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।