সুখী দেশের তালিকার গ্রহণযোগ্যতা কতটুকু? (২)
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৯, মে, ২০২৪ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
কারাগার, নার্সিং হোম বা বৃদ্ধ নিবাসকে এড়িয়ে জরিপ :
গ্যালাপের ওয়েবসাইটে বলা হয়েছে, সুখী দেশের এ তালিকা তৈরিতে তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য তারা বেসামরিক ও অপ্রাতিষ্ঠানিক প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ওপর জরিপ চালায়। কিন্তু কারাগার, নার্সিং হোম, বৃদ্ধ নিবাসের মতো এ রকম আরও অনেক প্রতিষ্ঠানের বাসিন্দার ওপর জরিপ চালানো হয় না। এমনকি ‘নিরাপদ’ নয়, এমন এলাকাগুলোতেও জরিপ চালানো হয় না। অথচ অনেক দেশের সমাজে বিভাজন অনেক গভীর। যেমন- যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো যেসব দেশে একটা বড়সংখ্যক মানুষ কারাবন্দী। এই বন্দীর বেশির ভাগই আবার কৃষ্ণাঙ্গ। অর্থাৎ সবাইকে সঠিকভাবে বিবেচনায় না নিয়ে জরিপটি চালানো হয়েছে, যা জরিপটির গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
চুরি করা সুখ !
সুখী দেশের তালিকায় ৫ম তালিকায় আছে দখলদার ইসরাইল। আর ১০৩ নম্বরে আছে ফিলিস্তিন। এই জরিপ অনুসারে যদি ইসরাইলকে সুখী রাষ্ট্র বলে ধরেও নেই, তবে তা ফিলিস্তিনিদের থেকে চুরি করা সুখ। অপরদিকে সুখী দেশের তালিকায় ২০ নম্বরে আছে যুক্তরাজ্য। অথচ উপনেবেশিক যুগে কয়েকশ’ বছর বিভিন্ন দেশের উপর তাদের লুণ্ঠন, দখলদায়িত্বের ইতিহাস সবার জানা। একইসাথে সুখী দেশের তালিকায় ১৬ নম্বরে আছে বেলজিয়াম। উপনিবেশ যুগে আফ্রিকা বিশেষ করে কঙ্গো রাষ্ট্রের উপর বেলজিয়াম কি নৃশংস জুলুম-অত্যাচার ও লুটতরাজ করেছে সে ইতিহাস কেউ ভুলে যায়নি।
আসলে আলোচ্য সুখী দেশের এ তালিকার বড় সমস্যা হলো জরিপে অংশগ্রহণকারীদের মূলত পশ্চিমা দেশগুলোর দৃষ্টিকোণ, তাদের শিক্ষা, শিল্পায়ন, ধনী, গণতান্ত্রিক বা আজগুবি এক দৃষ্টিভঙ্গি থেকে জিজ্ঞাসা করা হয়, তাঁরা কতটা সুখী বা এই জীবনযাপন নিয়ে তাঁরা কতটা সন্তুষ্ট। এ ক্ষেত্রে এই মানুষেরা ব্যক্তিগত অবস্থান ও কী অর্জন করেছেন, তার ওপর ভিত্তি করে মতামত দেয়। কিন্তু বাস্তবতা তাদের পশ্চিমা দৃষ্টিভঙ্গী দিয়ে সুখ নিরূপন করা সম্ভব নয়। যেমন- অনেক দেশে পরিবারের অন্য সদস্যদের সাথে সম্পর্কের ভিত্তিতে সুখ-দুঃখ নির্ভর করে। অথচ পশ্চিমা দেশগুলো পারিবারিক বন্ধন অনেকাংশে দুর্বল। তাই যে দৃষ্টিভঙ্গীর উপর ভিত্তি করে সুখী দেশের তালিকা তৈরী ও প্রচার করা হচ্ছে হচ্ছে তা কখনই বাস্তবতসম্মত ও গ্রহণযোগ্য নয়।
-মুহিউদ্দীন রাহাত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












