সুখী দেশের তালিকার গ্রহণযোগ্যতা কতটুকু? (১)
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৮, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সুখ দিবস (২০ মার্চ) উপলক্ষে সুখী দেশের তালিকাটি প্রকাশ করে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক বাজার গবেষণা ও জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ।
২০২৪ সালেও সুখী দেশের তালিকা প্রকাশ হয়েছে। টানা ৭ বারের মত এ বছরও শীর্ষ সুখী দেশ হয়েছে ফিনল্যান্ড। এরপর ডেনমার্ক ২য়, আইসল্যান্ড ৩য়, সুইডেন ৪র্থ, ইসরাইল ৫ম, নেদারল্যান্ড ৬ষ্ঠ, লুক্সেমবার্গ ৭ম, সুইজারল্যান্ড ৯ম এবং অস্ট্রেলিয়া ১০ম। সুখী দেশের অবস্থান নির্ধারণে কয়েকটি বিষয় বিশেষ আমলে নেয়া হয়। এর মধ্যে আছে ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনা। তবে সুখী দেশের নামকরে তালিকা প্রকাশ করা হলেও উক্ত তালিকার গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছে প্রশ্ন।
অবসাদগ্রস্ত সুখী !
সুখী দেশের তালিকায় থাকা শীর্ষ দেশগুলোতে অবসাদগ্রস্ত লোকের সংখ্যা বেশি। হিসেবগুলো বলছে, কথিত সুখী দেশের জনগণ সবচেয়ে বেশি এন্টি ডিপ্রেশন বা অবসাদ নিরাময়কারী ঔষধ সেবন করে থাকে। যেমন- ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, সুইডেন, অস্ট্রেলিয়ার জনগণ প্রচুর পরিমাণে অবসাদ নিরাময়কারী ঔষধ সেবন করে। অপরদিকে যেসব দেশকে সুখী রাষ্ট্রের তালিকায় পেছনে ফেলানো হয়েছে সে সব দেশের জনগণ বরং কম মাত্রায় অবসাদ নিরাময়কারী ঔষধ সেবন করে। স্বাভাবিকভাবে তাই সুখী দেশের তালিকা নিয়ে প্রশ্ন আসে, অবসাদগ্রস্ত মানুষ কিভাবে সুখী হয়?
জিডিপি দিয়ে ধনী গরীবের পার্থক্য ধরা যায় না:
এই জরিপে, একটি দেশের মানুষ কতটা সুখী, সেটা নির্ণয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধরা হয়েছে সেই দেশের মাথাপিছু জিডিপি। কিন্তু মাথাপিছু জিডিপি নির্ণয় করার ক্ষেত্রে আয়বৈষম্যের বিষয়টি বিবেচনায় নেওয়া হয় না। এই মাথাপিছু জিডিপি হচ্ছে একটি দেশে প্রতিবছর কত পণ্য ও সেবা উৎপাদন হয়, তার মূল্যকে দেশটির মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা। এর মাধ্যমে একটি দেশের মানুষের মধ্যে কার হাতে সম্পদ আছে, কার কার নেই, তা যেমন বোঝা যায় না, তেমনি দেশটির মোট সম্পদের মধ্যে কত শতাংশ গুটিকয়েক মানুষের হাতে রয়েছে, তা-ও জানা যায় না। যুক্তরাষ্ট্রের কথাই ধরা যাক। এ বছর সুখী দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ২৩তম। কিন্তু দেশটিতে আয়বৈষম্য অন্য যেকোনো উন্নত দেশের তুলনায় অনেক বেশি। দেশটির ৩ কোটি ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার মধ্যে বসবাস করে। এ ছাড়া প্রায় ৬০ শতাংশ মানুষ দিন আনে দিন খায়, নয়তো নতুন মাসের বেতন পাওয়ার আগেই আগের মাসে পাওয়া বেতন খরচ হয়ে যায়।
-মুহিউদ্দীন রাহাত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












