সুওয়াল-জাওয়াব
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
জাওয়াব:
শুদ্ধ হবে যদি ১ মাস ১৫ দিনে ইদ্দত পালন হয়ে যায়। অন্যথায় শুদ্ধ হবে না।
সুওয়াল: যদি একা একা ফরয নামায আদায় করি তাহলে কি ইকামত দিতে হবে? না দিলে কি নামায হবে? যদি ফরয নামায ক্বাযা আদায় করি তাহলেও কি ইকামত দিতে হবে?
জাওয়াব:
হাঁ, পুরুষের জন্য একা একা নামায পড়লে, ইকামত দিতে হবে। ইকামত না দিলে সুন্নত তরক হবে। ইকামত না দিলেও নামায হয়ে যাবে তবে পুরুষের জন্য ইকামত দেয়াটা কর্তব্য। আর ক্বাযা নামায পড়ার সময়ও ইকামত দিতে হবে। এটা পুরুষের জন্য। মহিলাদের জন্য কোন ইকামত নেই। পুরুষের জন্য ইকামত দিতে হবে একা পড়–ক, জামায়াতে পড়–ক আর ক্বাযা পড়–ক তাকে ইকামত দিতে হবে। এখন যদি কেউ না দেয় তাহলে তার সুন্নত তরক হবে। কিন্তু ইকামত দিতে হবে।
সুওয়াল: কবরস্থানে গিয়ে না’তু উম্মি রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করা যাবে কি?
জাওয়াব:
পাঠ করার যাবে না কেন? পাঠ করা যাবে। অসুবিধার কি আছে? কুরআন শরীফ যদি তিলাওয়াত করা যায় তাহলে না’তু উম্মি রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীফও পাঠ করা যাবে। কোন অসুবিধা নাই।
সুওয়াল: ওয়াজ মাহফিলের তাবারুকের জন্য বাড়ী বাড়ী থেকে চাল উঠানো হয়। কিন্তু অনেকেই ধানের উশর প্রদান করেনা। এমতাবস্থায় সেই চাল মিশিয়ে তাবারুক রান্না করলে খাওয়া জায়িয হবে কি-না? জানতে বাসনা রাখি।
জাওয়াব:
ধানের উশর কেউ প্রদান করে আবার কেউ প্রদান করে না। এটা তাহক্বীক্ব করতে হবে। অনেকেই তো জানেই না, উশর প্রদান করবে কি করে? উশর যে দিতে হয়, আমাদের দেশে মানুষতো এটা জানেই না। আওয়ামুন্নাসতো জানার কথাই না, আলিম-উলামারাই তো জানে না। যে জানে না, সে উশর দিবে কোথা থেকে। এটা তাকে জানাতে হবে যে, তোমার উশর দিতে হবে। উশর দেওয়া ফরয। এখন জানার পরে যদি না দেয়, সেটা হারাম হবে। আগে তাকে জানাতে হবে, শিখাতে হবে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জানার পরে যদি সে উশর না দেয় তখন তার থেকে গ্রহণ করাটা হালাল হবে না এবং কোন মাহফিলেও খরচ করা যাবে না। তাকে বলতে হবে, তুমি উশর দিয়ে দাও। তখন যদি সে অস্বীকার করে তখন তারটা নেওয়া ঠিক হবে না। আর আমভাবে যদি দেয়, তখন তাকে মাসয়ালা শিখাতে হবে এবং ওশর দেয়ার কথা বলতে হবে। সে যদি স্বীকার করে তবে গ্রহণ করা যাবে। অন্যথায় নেয়া যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ: ফাদ্বায়িলু ঈদে আকবর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুন্নতী কদমবুছী সম্পর্কে শরীয়তে সুস্পষ্ট দলীল রয়ে গেছে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: খাতামুন নাবিয়্যীন শান মুবারক নিয়ে দেওবন্দীদের মনগড়া বক্তব্য ও লেখনীর দলীলভিত্তিক জবাব
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৩)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম সম্পর্কে বিশুদ্ধ আক্বিদা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম সম্পর্কে বিশুদ্ধ আক্বিদা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৫)
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৩)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












