সিন্দ ইবনে আলী মুসা: পৃথিবীর ব্যাস নির্ণয়কারী মুসলিম জ্যোতির্বিজ্ঞানী
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ৩০ মে, ২০২৪ খ্রি:, ১৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
সিন্দ ইবনে আলী মুসা সম্পর্কে খুব বেশী কিছু জানা যায় না। তার কাজের কিছু তথ্য-প্রমাণ ছাড়া, তার নির্দিষ্ট কোন ছবি আজ পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ তিনি ছবি তুলেননি। তবে যতটুকু জানা যায়, তার বাবার নাম ছিল মানসুরা। যিনি (বর্তমান পাকিস্তান) সিন্ধু প্রদেশের একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। তিনি পূর্বে অন্য ধর্মের অনুসারী ছিলেন। পরে দ্বীন ইসলাম গ্রহণ করেন।
সিন্দ ইবনে আলী মুসা উচ্চশিক্ষার জন্য বাগদাদ গিয়েছিলেন। তিনি জ্যোতির্বিদ্যা-সংক্রান্ত জিজ আল সিন্দ হিন্দ অনুবাদ এবং সম্পাদনার কাজ করেছিলেন বলেও জানা যায়। এতে তিনি সেইসময় যথেষ্ট খ্যাতিমান হয়ে উঠেছিলেন। একজন গণিতবিদ হিসাবে সিন্দ ইবনে আলী মুসা আল খোওয়ারেজমী (৭৮০-৮৪৭) এর সহকর্মী ছিলেন। ইয়াকুব ইবনে তারিক (৭২০-৭৯৬) এর সাথে কাজ করে তিনি পৃথিবীর ব্যাস নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
সিন্দ ইবনে আলী মুসা একজন ভালো প্রকৌশলীও ছিলেন। একবার বনু মুসা গোত্রের দুইজন ব্যক্তিকে বড় খাল খননের দায়িত্ব দেওয়া হয়েছিল। খাল খনন কাজে একপর্যায়ে ত্রুটি দেখা দেওয়ায়, খাল খননের গভীরতার সঠিক পরিমাপ পাওয়া যাচ্ছিলো না। ফলে সৈন্যদের কাছে পানি পৌঁছাতে পারছিলো না। খবরটি খলিফা আল-মুতাওয়াক্কিলকে (৮২২-৮৬১) জানানো হয়। খলিফা রাগান্বিত হয়ে শাস্তি দেওয়ার উদ্যোগ নেয়।
সিন্দ ইবনে আলী মুসা খনন তত্ত্বের বিষয়টির গুরুত্ব বুঝে সমাধান বের করে দেন। ফলে উক্ত দুইজন খলিফার ক্রোধ এবং শাস্তি থেকে বেঁচে যান।
সিন্দ ইবনে আলী মুসা কবে জন্মেছিলেন সেই সম্পর্কে কিছু জানা যায় না। তবে তার মৃত্যু সন সম্পর্কে জানা যায়। তিনি ৮৬৪ সালে মৃত্যুবরণ করেছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












