সারাবিশ্বে একই দিনে ঈদ পালন ও রোযা শুরু করার কথা বলার উদ্দেশ্য পবিত্র ঈদ ও পবিত্র রোযাকে নষ্ট করা, যা মূলত মুনাফিকদের একটি ষড়যন্ত্র ও চক্রান্ত (৫৬)
, ০৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১২ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
“কম দূরত্বের কারণে সময়ের পার্থক্য যেহেতু মান্য করা ফরয, সেহেতু বেশি দূরত্বের কারণে দিনের পার্থক্য মেনে ভিন্ন ভিন্ন দিনে পবিত্র ঈদ পালন করা ও পবিত্র রোযা শুরু করা ফরযে আইন”
সারাবিশ্বে একই দিনে পবিত্র ঈদ পালন ও রোযা শুরু করার দাবিকারীরা দাজ্জাল ও কায্যাব, তাদের থেকে দূরে থাকা ফরয-ওয়াজিব:
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَاللهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে, নিশ্চয়ই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। (পবিত্র সূরা মুনাফিকূন শরীফ: পবিত্র আয়াত শরীফ-১)
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اَبِىْ هُرَيْرَةَ رَضِيَ اللّٰهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُوْنُ فِي آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّابُونَ يَأْتُونَكُمْ مِنَ الْأَحَادِيثِ بِمَا لَمْ تَسْمَعُوْا أَنْتُمْ وَلاَ آبَاؤُكُمْ فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ لاَ يُضِلُّونَكُمْ وَلاَ يَفْتِنُونَكُمْ.
অর্থ: “হযরত আবূ হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আখিরী যামানায় কিছু সংখ্যক মিথ্যাবাদী দাজ্জাল বের হবে, তারা তোমাদের নিকট এমন সব (মিথ্যা-মনগড়া) কথা উপস্থাপন করবে, যা তোমরা কখনো শুননি এবং তোমাদের বাপ-দাদারাও শুনেনি। সাবধান! তোমরা তাদের থেকে দূরে থাকবে এবং তোমাদেরকে তাদের থেকে দূরে রাখবে। তবে তারা তোমাদেরকে গোমরাহ করতে পারবে না এবং ফেৎনায় ফেলতে পারবে না। ” (মুসলিম শরীফ, শরহুন নববী, ফতহুল মুলহিম)
দাজ্জালে কাযযাবের অর্থ-
خَلَّاطُوْنَ بَيْنَ الْحَقِّ وَالْبَاطِلِ مُمَوِّهُوْنَ.
অর্থ: যারা সত্যের সাথে সাথে মিথ্যাকে মিশ্রিত করে মানুষের সাথে প্রতারণা করে ও ধোঁকা দেয়।
আর পবিত্র হাদীছ শরীফে বর্ণিত দাজ্জালে কাযযাবের প্রকৃত অর্থ হলো- যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনার বিভ্রান্তিকর অর্থ ও অপব্যাখ্যা করে সর্বদা মুসলমানদের মাঝে ফেৎনা করে ও বিভ্রান্তি ছড়ায় তাদেরকে বলা হয় দাজ্জালে কাযযাব। মূলতঃ তারা মুনাফিক। তাই সারাবিশ্বে একই দিনে ঈদ পালন ও রোযা শুরু করার দাবিকারীরাও পবিত্র হাদীছ শরীফে বর্ণিত দাজ্জাল ও কাযযাবের অন্তর্ভুক্ত।
ধারাবাহিক আলোচনা.........
নাসায়ী শরীফ উনার শরাহ গ্রন্থ “যখীরাতুল উক্ববা ফী শারহিল মুজতাবা” উক্ত কিতাবে উল্লেখ রয়েছে-
أن رجاله كلهم رجال الصحيح
অর্থ: পবিত্র হাদীছে কুরাইব উনার বর্ণনাকারীগণ প্রত্যেকেই ছহীহ ও নির্ভরযোগ্য।
উক্ত “যখীরাতুল উক্ববা ফী শারহিল মুজতাবা” (২০/২৭৯) উক্ত কিতাবে আরো উল্লেখ রয়েছে-
رجال هذا الإسناد: خمسة:
-১عليّ بن حُجْر السعديّ المروزيّ ثقة حافظ من صغار.
-২إسماعيل بن جعفر بن أبي كثير الأنصاريّ الزرقيّ المدنيّ القارئ ثقة ثبت.
-৩محمد بن أبي حَرْمَلَة القرشيّ المدني مولى ابن حُويطب، وقد يُنسب إليه، ثقة.
-৪كُريب بن أبي مسلم الهاشميّ مولاهم أبو رِشْدين المدنيّ، ثقة.
-৫ابن عباس عبد الله البحر الحبر رضي الله تعالى عنهما.
অর্থ: হযরত কুরাইব রহমতুল্লাহি আলাইহি বর্ণিত পবিত্র হাদীছ শরীফ উনার ছিক্বাহ বা বিশ্বস্ত নির্ভরযোগ্য বর্ণনাকারীর সংখ্যা পাঁচজন। উনারা হলেন-
১। বিশিষ্ট ছাহাবী হযরত ইবনে আব্বাস আব্দুল্লাহিল বাহরিল হির্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা।
২। কুরাইব ইবনে আবী মুসলিম আল হাশেমী উনাদের মাওলা, আবূ রিশদীন আল মাদানী। তিনিও ছিক্বাহ অর্থাৎ বিশ্বস্ত নির্ভরযোগ্য বর্ণনাকারী।
৩। হযরত মুহম্মদ ইবনে আবী হারমালা আল কুরাইশী আল মাদানী মাওলা ইবনে হুয়াইত্বব উক্ত নিসবতে উনাকে ডাকা হয়। তিনিও ছিক্বাহ তথা নির্ভরযোগ্য।
৪। হযরত ইসমাঈল ইবনে জা’ফর ইবনে আবী কাছীর আল আনছারী আয যারাক্বী আল মাদানী আল ক্বারী যিনি ছিক্বাহ তথা নির্ভরযোগ্য হিসেবে প্রমাণিত।
৫। হযরত আলী ইবনে হাজার আস সায়া’দী আল মারওয়াযী রহমতুল্লাহি আলাইহি। যিনি ছোট বেলা থেকেই ছিক্বাহ হাফিয হিসেবে গ্রহণযোগ্য।
পবিত্র হাদীছে কুরাইব অবশ্যই বিশুদ্ধ ও গ্রহণযোগ্য দলীল। এ ব্যাপারে উল্লেখিত দলীল ছাড়াও আরোও অসংখ্য দলীল রয়েছে যা কলেবর বৃদ্ধির আশংকায় এখানেই শেষ করা হলো। চলবে....
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইবলীসের ধোঁকা হচ্ছে-
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৩য় পর্ব)
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভোট, নির্বাচন, পদপ্রার্থী হওয়া ইত্যাদি কোনটিই জায়িয নেই
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যারা মহান আল্লাহ পাক উনার সম্মানিত শি’য়ার তথা নিদর্শন মুবারক উনাদের থেকে মুখ ফিরিয়ে নিবে তারা কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মু’মিন মুসলমানকে কাফির-মুশরিকদের অনুসরণ থেকে দূরে থাকতে হবে
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












