সাপ কি গুপ্তধন পাহারা দেয়?
, ১১ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
সাপ গুপ্তধন পাহারা দেয়-এমন বিশ্বাস সমাজে প্রচলিত আছে। কেউ কেউ দেখেছে বলেও দাবি করে থাকে। এই যে সাপ নিয়ে মিথ, এর কি আদৌ সতত্যা আছে? এই দাবির সত্যতা কতটুকু?
গুপ্তধনের ঘটনা যতটা শোনা যায়, তার অধিকাংশই মিথ্যা। তারপরও মাঝে মাঝে সত্যিকারের গুপ্তধনের সন্ধান মেলে। এটা কি আসলেই সম্ভব?
উত্তর হচ্ছে, হ্যাঁ। তবে এটাও মনে রাখতে হবে গুপ্তধনের মাহত্ম্য বোঝার ক্ষমতা সাপের নেই। তাছাড়া শত শত বছর আগে রাজা-বাদশাহর নিয়োগ করা সাপের পক্ষে এতদিন বেঁচে থাকা কি সম্ভব? পৃথিবীর বিভিন্ন সাপেদের গড় আয়ু দুই থেকে আট বছর।
কিন্তু সাপ কেন গুপ্তধনের হাঁড়ি বা কলসের ভেতর থাকে? এটা খুব সাধারণ ব্যাপার। সেটা জানতে হলে বুঝতে হবে সাপ আসলে কোথায় আশ্রয় নেয়।
সাপ শীতল রক্তের প্রাণী। অতিরিক্ত রোদ বা গরম জায়গায় এরা থাকতে পারে না। তাই সাপ আসলে জঞ্জালের স্তূপের নিচে কিংবা মাটির নিচে গর্তে কিংবা বাড়ির দেওয়ালের ফাটলে বসবাস করতে পারে।
সাপ নিজে মাটি খুঁড়তে পারে না। তাই সাপকে নিজের অবাসস্থলের জন্য অন্য প্রাণীদের ওপর নির্ভর করতে হয়। এমনকি বহুদিন অব্যবহৃত কোনো তৈজসপত্রের ভেতরও সাপ আস্তানা গাঁড়তে পারে। তা না পেলে ইঁদুর বা অন্যকোনো গর্তবাসী প্রাণীদের মেরে তাদের গর্ত দখল করে।
আগেকার রাজা-বাদশাহরা মাটির নিচে, কিংবা দেওয়ালের ভেতর গর্ত করে ধন-সম্পদ লুকিয়ে রাখতো। কালের বিবর্তনে ইঁদুর বা অন্য গর্তবাসী প্রাণীরা গর্ত করতে করতে সেখানে পৌঁছে যায়। আর ইঁদুরের পিছু নিয়ে সেখানে পৌঁছে যায় সাপও। তারপর চমৎকার একটা থাকার জায়গা দেখে, সেই কলস বা হাঁড়ির ভেতরেই স্থায়ীভাবে বসবাস শুরু করে সাপ। সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












