সাদা কাপড়ের ক্বমীছ পরিধান করা খাছ সুন্নত মুবারক যা অতি উত্তম ও পবিত্র পোশাক
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে-
عَنْ حَضْرَتْ سَـمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِىَ اللّٰهُ تَـعَالٰى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اِلْبَسُوا الثِّيَابَ الْبِيْضَ فَإِنَّـهَا أَطْهَرُ وَأَطْيَبُ وَكَفِّنُـوْا فِيْـهَا مَوْتَاكُمْ
অর্থ: হযরত সামুরা বিন জুনদুব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনারা সাদা লিবাস পরিধান করুন। নিশ্চয়ই তা অধিক পবিত্র ও অতি উত্তম লিবাস মুবারক। এবং উক্ত সাদা লিবাস মুবারক উনার দ্বারা মৃত ব্যক্তির কাফন সম্পাদন করুন। (আহমদ শরীফ, তিরমিযী শরীফ, নাসায়ী শরীফ, মাযাহ শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে-
عَنْ حَضْرَتْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِىَ اللّٰهُ تَـعَالٰى عَنْه قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ صلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْكُمْ بِهٰذِهِ الْبَـيَاضِ فَـلْيَـلْبِسْهَا اَحْيَائُكُمْ وَكَفِّنُـوْا فِيْـهَا مَوْتَاكُمْ
অর্থ: হযরত সামুরা বিন জুনদুব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদের জন্য এই সাদা লিবাস পরিধান করা অপরিহার্য করে নাও। তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা যেন সাদা লিবাসই পরিধান করে এবং যারা ইন্তিকাল করবে তাদের কাফন তোমরা সাদা কাপড়ের দ্বারাই সম্পন্ন করো। (তিরমিযী শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে-
قَالَ حَضْرَتْ اَبُـوْ ذَرٍّ رَضِىَ اللّٰهُ تَـعَالٰى عَنْه اَتَـيْتُ رَسُوْلَ اللّٰهِ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَـوْبٌ اَبْـيَضٌ
অর্থ: হযরত আবূ জর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এমতাবস্থায় উপস্থিত হলাম, যে এসে দেখি উনার মহাসম্মানিত নূরুল হুদা মুবারক (মাথা মুবারক) থেকে শুরু করে মহাসম্মানিত নূরুদ দারাজাত (ক্বদম মুবারক) পর্যন্ত সমস্ত নূরুল মুজাসসাম (জিসিম) মুবারক উনাতে তিনি সাদা লিবাস মুবারক পরিধান করে রয়েছেন। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে-
عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْـقَةِ عَلَيْـهَا السَّلَامُ اِنَّ رَسُوْلَ اللّٰهِ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُفِّنَ فِىْ ثَلَاثَةِ اَثْـوَابٍ يَمَانِيَّةٍ بِيْضٍ سَحُوْلِيَّةٍ مِّنْ كُرْسُفٍ لَيْسَ فِيْـهَا قَمِيْصٌ وَلَا عِمَامَةٌ
অর্থ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন মহান আল্লাহ পাক উনার পবিত্র দীদার মুবারকে তাশরীফ মুবারক নেন, তখন উনার কাফন মুবারক ইয়ামান দেশের তৈরী মোটা সাদা সূতি কাপড়ের তিনটি পোশাক মুবারক উনার মাধ্যমে সম্পন্ন করা হয়েছিল। যার মধ্যে ক্বমীছ ও পাগড়ী মুবারক ছিলনা। (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)
ক্বমীছ বা জামা সূতী কাপড়ের হওয়া খাছ সুন্নত মুবারক
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللّٰهِ بْنِ عُمَرَ رَضِىَ اللّٰهُ تَـعَالٰى عَنْهُ قَالَ كَانَ عَلٰى رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْحُدَيْبِيَةِ قُمْصٌ مِّنْ قُطْنٍ
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হুদাইবিয়ার দিনে সূতি কাপড়ের জামা মুবারক পরিধান করেছেন। (মাজমাউজ যাওয়ায়িদ লিল হাইছামী)
قَدْ أَخْرَجَ الدِّمْيَاطِيُّ كَانَ قَمِيْصُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُطْنًا
অর্থ: হাফিয দিমইয়াত্বী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সূতী কাপড়ের ক্বমীছ মুবারক পরিধান করতেন। (ইতহাফুল ক্বরী লি-দূরারিল বুখারী ৯/৯৪, আল-ফাতহুর রব্বানী লি-তারতীবি মুসনাদিল ইমাম আহমদ বিন হাম্বল আশ-শাইবানী, তুহফাতুল আহওয়াজী, মিরক্বাতুল মাফাতীহ শরহু মিশকাতিল মাছাবীহ ৭/২৭৭২)
-০-
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।