সাত পা ও দুই মুখ নিয়ে বাছুরের জন্ম!
, ২০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৩ মার্চ, ২০২৩ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
পটুয়াখালীর কলাপাড়ায় সাত পা ও দুই মুখ নিয়ে একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। গত ইয়াওমুস সাবত (শনিবার) (১১ মার্চ) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক সোহেল মৃধার বাড়িতে ঘটনাটি ঘটে। এসময় বাছুরটিকে এক নজর দেখতে সোহেল মিয়ার বাড়িতে ভিড় জমান উৎসুক জনতা। এদিকে, জন্মের তিন ঘণ্টা পরই বাছুরটি মারা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সোহেল মৃধার ১৩টি গরু রয়েছে। এর মধ্যে একটি গাভী সকালে বাছুর প্রসব করে। বাছুরটি সাতটি পা ও দুটি মুখ ছিলো। এছাড়াও এটির চারটি কানও ছিলো। জন্মের মাত্র তিন ঘণ্টা পরই বাছুরটি মারা যায়। পরে সেটিকে মাটিচাপা দেওয়া হয়।
কৃষক সোহেল মৃধা জানান, আমার একটি গাভী সকালে বাচ্চা প্রসব করে। দুই মুখ ওয়ালা বাছুরটি দেখে আমরা প্রথমে ঘাবড়ে যাই। এ খবর এলাকায় জানাজানি হলে সবাই বছুরটি দেখতে আমার বাড়িতে আসেন। তিন ঘণ্টা পর বাছুরটি মারা যায়। এখন বাচ্চা প্রসব করা গাভীটিরও অবস্থা ভালো না। গাভীটিকে সুস্থ করে তুলতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গাজী শাহ আলম জানান, কনজেনিক্যাল ডিফেক্টের কারণে এমন বাছুর জন্ম নিতে পারে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












