সাতকানিয়ায় রাতে পুকুরের পানির রহস্যময় রং
, ১৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
বিশেষজ্ঞরা বলছেন, মিথেন গ্যাসের কারণে পানির মধ্যে এমন আকার ধারণ করতে পারে।
গত জুমুয়াবার উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় আবদুল জব্বারের মালিকানাধীন অব্যবহৃত একটি পুকুরে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা লালচে হলুদ রং ধারণ করতে দেখা গেছে।
পুকুরের মালিক আবদুল জব্বারের নাতি নাজিমউদ্দিন জানান, ৫/৬ বছর আগে পার্শ্ববর্তী একটি জায়গা ভরাট করার জন্য পুকুর খনন করে মাটি আনা হয়। পুকুরে বর্তমানে ৪/৫ ফুট পানি রয়েছে। গত জুমুয়াবার সন্ধ্যা ৬টার দিকে পুকুরের পানিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এতে করে আগুন জ্বলার স্থানে পানি লালচে হলুদ রং দেখা যায়। একটানা প্রায় ৩ ঘন্টা এভাবে থাকার পর হঠাৎ আবার স্বাভাবিক হয়ে যায়। পুকুরের পানি রহস্যময় রং ধারণের ছবি ভাইরাল হওয়ার পর আশপাশের এলাকার মানুষ দেখার জন্য পুকুর পাড়ে ভিড় জমায়।
স্থানীয় একজন ছাত্র ফরহাদুল ইসলাম জানান, পুকুরের পানি হঠাৎ লালচে-হলুদ রং হয়ে যাওয়ার খবর পেয়ে আমিও পুকুর পাড়ে যাই। এক পর্যায়ে আমি পুকুরে নেমে পানি লালচে-হলুদ রং ধারণ করা স্থান থেকে কাদা মাটি তুলে নেই। তখন সেখানকার পানির রং স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সামান্য দূরে আবারো লালচে-হলুদ রং ধারণ করে। পরে সেখান থেকে কাদা মাটি তুলে নেয়ার পর পানি স্বাভাবিক হয়ে যায়। মুহূর্তের মধ্যে কাছাকাছি স্থানে পানি আবারো লালচে-হলুদ রং হয়ে যায়। দেখলে মনে হবে পানির ভিতরে আগুন জ্বলছে অথবা কেউ লাইট জ্বালিয়ে রেখেছে। কিন্তু বাস্তাবিক অর্থে সেখানে কোন লাইট ছিলনা। সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৯টা পর্যন্ত পানির রং লালচে-হলুদ বিশেষ বর্ণের দেখা যায়। এর পরে হঠাৎ করে পানির রং স্বাভাবিক হয়ে যায়।
এক বিশেষজ্ঞ জানান, মিথেন গ্যাসের প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ হিসেবে পুকুরের পানিতে আগুন জ্বলতে দেখা গেছে। আগেকার সময়ে এ ধরনের আগুনকে মানুষ ভূতের আলো বলতো। বাস্তবতা হলো মিথেন গ্যাসের কারণে এমনটা হয়েছে। তিনি আরো জানান, অব্যবহৃত পুকুরে এ ধরনের হতে পারে। পুকুরের পানিতে আগুন জ্বলার স্থানে যদি বার বার আগুন জ্বলে এবং বুঁদবুঁদ করে পানি উঠে তাহলে ধরে নিতে হবে সেখানে মিথেন গ্যাস আছে। আর যদি আগুন না জ্বলে এবং বুঁদবুঁদ না উঠে তাহলে সেখানে সঞ্চিত গ্যাস থাকবেনা। তবে আগুন জ্বলার বিষয়টি মিথেন গ্যাসের কারণে হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












