সাগরে ছড়িয়ে পড়া তেল যেভাবে অপসারণ করা হয়
সমুদ্রোর পানিতে তেল পড়লে দ্রুত ছড়িয়ে যায়। এই তেল প্রাণিজগৎ, উদ্ভিদ এবং স্থানীয় বাস্তুসংস্থানকে বিপর্যস্ত করতে পারে। তাই দ্রুত ও সঠিকভাবে তেল পরিষ্কার করা খুবই জরুরি হয়ে পড়ে। এটি কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ।
গভীর সমুদ্রে তেলের ট্যাংকার দুর্ঘটনায় পড়তে পারে বা আটকে যেতে পারে কিংবা পাইপলাইন ফেটে বা ভেঙে যেতে পারে। যখন এমন হয়, তেল তখন ট্যাংকার বা কনটেইনার থেকে বেরিয়ে যায়।
তেল সমুদ্রে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে যতটা সম্ভব পরিষ্কার করার জন্য একসঙ্গে বহু মানুষ কাজ করে। এর মধ্যে একটি পদ্ধতি হলো, কোনো বাহ্যিক বাধা ব্যবহার করা যাতে তেল আরও বেশি জায়গায় ছড়িয়ে না পড়ে। এই বাধাকে বলা হয় ‘বুম’। এটি সাধারণত একটি ভাসমান বাধা যা পানির ওপর ভাসে এবং তেলকে একটি নির্দিষ্ট অঞ্চলে আটকে রাখে। বুম তেলকে ঘিরে রাখে, এতে পরবর্তীতে তেল শোষণ বা স্কিমিং করার জন্য সুবিধা হয়। এ ছাড়া এটি গুরুত্বপূর্ণ স্থানগুলো যেমন পাখি বা সামুদ্রিক কচ্ছপের আবাস্থল রক্ষা করতে ব্যবহার করা হয়।
আরেকটি পদ্ধতি হলো-স্কিমিং বা স্কুপিং, যার মাধ্যমে তেল পানি থেকে তুলে নেওয়া হয়। এই কাজের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। তবে এই পদ্ধতি সব সময় কার্যকরী না। এটি তেলের পরিমাণ এবং তেলের স্তরের ঘনত্বের ওপর নির্ভর করে। যদি তেল খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে বা অত্যন্ত ঘন হয়, তাহলে এই পদ্ধতিতে তেল পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে।
এই প্রথম দুটি পদ্ধতি মানুষ ও প্রাণিদের জন্য সবচেয়ে নিরাপদ। কিন্তু যখন এসব পদ্ধতি কার্যকরী হয় না, তখন তেল পরিষ্কার করার জন্য অন্যান্য পদ্ধতি ব্যবহার করা হয়। তেমন একটি পদ্ধতি হলো- তেল পোড়ানো। যখন অনেক তেল পানির ওপর ভাসে তখন আগুন ধরিয়ে দেওয়া হয়।
আরেকটি পদ্ধতি হলো রাসায়নিক উপাদান ব্যবহার করা যা সাবানের মতো কাজ করে। রাসায়নিক উপাদানগুলো তেলকে বিন্দু আকারে বিচ্ছিন্ন করে ফেলে। বিষয়টি তৈলাক্ত বাসন পরিষ্কার করতে সাবান ব্যবহার করার মতো। তবে এ পদ্ধতিতে প্রায়ই পুরোপুরিভাবে সমুদ্র থেকে তেল অপসারণ করা সম্ভব হয় না।
এখন কিছু বিজ্ঞানী তেল খুঁজে বের করতে এবং শোষণ করতে রোবট ব্যবহারের কথা বলছে। আবার অন্য বিজ্ঞানীরা তেল শোষণ করতে বড় বড় স্পঞ্জ ব্যবহার করার কৌশল উদ্ভাবন করেছে। এভাবেই সমুদ্র থেকে তেল অপসারণের নতুন ও নিরাপদ কৌশল উদ্ভাবন চলছে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।