হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (২৯৩)
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১০ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
উনাদের পবিত্র মুহব্বত, মা’রিফত, নিছবত, কুরবত মুবারক এটা কল্পনাতীত বিষয়। কাজেই বিষয়গুলি স্মরণ রাখতে হবে। স্মরণ রেখে উনাদের পবিত্র মুহব্বত মুবারক হাছিল করতে হবে। এজন্য আমরা বলে থাকি প্রত্যেকেই আসলে যিকির আযকার করা উচিত বেশি বেশি। বা’দ ইশা বা’দ ফযর একশ’ একশ’ বার করে দরূদ শরীফ পাঠ করা উচিত যারা বাইয়াত গ্রহণ করেছে। আর যারা বাইয়াত গ্রহণ করেনি তাদের জন্য বাইয়াত গ্রহণ করা ফরয। এরপর পাছ-আনফাছ চলাফেরা উঠাবসা সব অবস্থায় করতে হবে। পাছ-আনফাছ, শ্বাস-প্রশাসের যিকির এটা জারি করতে হবে। এরপর লতীফার ছবকগুলি করতে হবে। সাধারণভাবে দৈনিক ২৪ ঘন্টার মধ্যে একঘন্টা যিকির করার নিয়ম, না পারলে ১৫/২০ মিনিট সে করুক। আবার ১৫/২০ মিনিট করুক তাতে কোন অসুবিধা নেই কিন্তু নিয়ত করে নেক। চলা-ফেরা উঠা-বসার সময় সে নিয়ত রাখুক। নিয়ত বিশুদ্ধভাবে করলে কিছু ফয়েজ-তায়াজ্জুহ সে অবশ্যই পাবে। যেটা আমরা বলি সূর্য্য উঠলে দরজা বন্ধ রাখলেও আলো দেখা যায়। জানালা খুললে রোদ প্রবেশ করে। শুধু নিয়ত করলেও হবে। নিয়ত করে সে চলাফেরা করুক, ১৫/২০ মিনিট যিকির করুক আস্তে আস্তে সে একদিন তাকমীলে পৌঁছবে। ইনশাআল্লাহ! তাকেতো তাকমীলে পৌঁছতেই হবে। ইছলাহ হাছিল করতেই হবে। এবং এজন্য তাকে কোশেশ করতেই হবে।
اَلسَّعْيُ مِنَّا وَ الْإِتْمَامُ مِّنَ اللهِ
চেষ্টা বান্দার তরফ থেকে, পুরা করবেন যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনার তরফ থেকে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপাতত নিয়ত করে সে এটা করুক যে আমি ইছলাহ হাছিল করতে চাই, আমি আল্লাহওয়ালা হতে চাই। আমি ওলীআল্লাহ হতে চাই। ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক মহিলা হোক কোশেশ করে সে নিয়ত করুক। যে আমার আক্বীদা শুদ্ধ হয়ে যাক, হুসনে যন পয়দা হোক, অন্তরটা বিশুদ্ধ হয়ে যাক এই নিয়ত করে তার কোশেশ করা উচিত। সময়তো কারো জন্য থাকে না। সময় তার গতিতে চলবে। একদিন চক্ষু বন্ধ হয়ে যাবে তখন কি করবে।
كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ
প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা মনে রাখতে হবে। কাজেই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ-মহিলা, জ্বীন-ইনসান সবাইকে মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সর্ব্বোচ্চ হুসনে যন যেন পোষণ করে উনাদের হাক্বীক্বী গোলাম হওয়ার তাওফীক্ব দান করেন। আমীন!
সংকলনে-সাইয়্যিদ শাবীব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












