ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
ইলিম ও আলিমের ফযীলত (১৪)
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
এবং সেই সম্প্রদায়, যারা ইলিমের জন্য বের হবে, তারা ইলিম তালাশ বা তলব করার পরে, অর্থাৎ ইলিম হাছিল করার পরে, আলিম হয়ে এসে তাদের সম্প্রদায়ের যারা থাকবে, তাদেরকে ভয় প্রদর্শন করবে বা জানাবে। যার ফলশ্রুতিতে তারা সতর্ক হয়ে যাবে গুণাহ থেকে।
তাদের অধীনস্থ অর্থাৎ তাদের সম্প্রদায় বা ক্বওমের মধ্যে যারা রয়েছেন, তাদেরকে তারা ভয় প্রদর্শন করবে। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সম্পর্কে জানাবে।
জানার ফলশ্রুতিতে তারা গুণাহ থেকে সতর্ক হয়ে যাবে। দুনিয়া থেকে সতর্ক হয়ে যাবে। মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খেলাফ আমল থেকে তারা সতর্ক হয়ে যাবে।
কেন তোমাদের মধ্য থেকে একটা সম্প্রদায় বের হয়না? মহান আল্লাহ পাক তিনি প্রশ্ন করেছেন এবং বলে দিয়েছেন, অবশ্যই অবশ্যই যেন প্রতি গোত্র থেকে প্রতি সম্প্রদায় থেকে একটা অংশ ইলমে দ্বীন হাছিল করার জন্য বের হয়ে আসে, যারা ইলমে দ্বীন হাছিল করবে এবং ফিরে এসে তাদের সম্প্রদায়ের যারা থাকবে, তাদেরকে যেন তারা দ্বীন সম্পর্কে নছীহত করে।
ফরয পরিমাণ ইলিম অর্জন করা ফরয, অতিরিক্ত যেটা, সেটা ফরযে কিফায়া। ফরযে কিফায়ার অন্তর্ভুক্ত হচ্ছে প্রত্যেক সম্প্রদায় থেকে, প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক দেশ থেকে কিছু লোককে অবশ্যই ইলমে দ্বীন হাছিল করতে হবে। যারা ইলমে দ্বীনে পারদর্শী হবে, অতঃপর মানুষকে হক্ব মত, হক্ব পথ প্রদর্শন করবে, মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সম্পর্কে ভয় প্রদর্শন করবে। যাতে তারা শুনে আমল করে তারাও আল্লাহওয়ালা হতে পারে। সেটা মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, সরাসরি পবিত্র কুরআন শরীফের মধ্যে। আর হাক্বীক্বত পবিত্র হাদীছ শরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে, দেখ-
مَنْ أَحَبَّ الْعِلْمَ وَالْعُلَمَاءَ لَمْ تُكْتَبْ عَلَيْهِ خَطِيئَةٌ أَيَّامَ حَيَاتِهِ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে দেখ-
مَنْ أَحَبَّ الْعِلْمَ وَالْعُلَمَاءَ
যে ইলিম এবং আলিমকে মহব্বত করে,
لَمْ تُكْتَبْ عَلَيْهِ خَطِيئَةٌ أَيَّامَ حَيَاتِهِ
যে ব্যক্তি ইলিম এবং আলিমকে মহব্বত করবে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, তার সারা যিন্দেগীতে একটা গুণাহ্ও তার আমলনামায় লেখা হবে না। সুবহানাল্লাহ!
যে ব্যক্তি ইলিম এবং আলিমকে মহব্বত করবে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, “সে ব্যক্তির সারা যিন্দেগীতে তার আমলনামায় কখনই কোন গুণাহ লিপিবদ্ধ করা হবে না। ” সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)