ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (৩৪)
, ১১ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
এখানে মহান আল্লাহ পাক তিনি বলতেছেন যে দেখ, বেদ্বীন-বদ্দ্বীন, কাফের রয়েছে, যারা আমার বান্দাদেরকে তাদের রব বানিয়ে, তাদের প্রভূ বানিয়ে, তাদের মা’বুদ বানিয়ে তারা ধারণা করছে যে, তারা ফায়দা হাছিল করতে পারবে? হাক্বীক্বত পারবে না। যেমন আজকাল দেখা যায়, মানুষ দুনিয়ার মোহে মোহগ্রস্থ হয়ে গিয়েছে। বেদ্বীন- বদ্দ্বীনদের যত রছম বা প্রথা রয়েছে, তারা নিজেরা গ্রহণ করে নিচ্ছে। সেটা যেটাই হোক, গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, ছবি তোলা হোক, গান-বাজনা হোক, বিদ্য়াত-বেশরা’ যত কুফরী কাজ রয়েছে, সেগুলি তারা গ্রহণ করে এবং তাদের যারা প্রবর্তক রয়েছে, তাদেরকে তারা তাদের বিশেষ নেতা মনে করে তারা চলছে, তারা মনে করেছে কি তারা ফায়দা হাছিল করতে পারবে? কখনোই না।
إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا
“নিশ্চয়ই কাফেরদের জন্য আমি জাহান্নামে মেহমানদারীর ব্যবস্থা করেছি। ”
মহান আল্লাহ পাক উনার ভাষা কি সুন্দর, সেজন্য মহান আল্লাহ পাক তিনি বলেছেন, নিশ্চয়ই আমি কাফিরদের জন্য জাহান্নামে মেহমানদারীর ব্যবস্থা করেছি। কিন্তু সেই মেহমানদারী হলো- কঠিন শাস্তি, আযাব আর গযব, যেখানে না পৌঁছা পর্যন্ত তা অনুভব করতে পারবে না।
সেটাই মহান আল্লাহ পাক তিনি বলেছেন যে, আমি কি বলে দিব, আমলে কারা ক্ষতিগ্রস্থ হয়েছে? মূলতঃ যারা মনে করে, আমরা আমল খুব উত্তম করছি। তাদের দুনিয়াবী জিন্দেগীর সমস্ত কিছু বরবাদ হয়ে গিয়েছে, তাদের সমস্ত কিছু বরবাদ। যেহেতু তারা মহান আল্লাহ পাক ছাড়া গায়রুল্লাহ্কে গ্রহণ করেছে। গায়রুল্লাহকে গ্রহণ করেছে, দুনিয়ার মুহব্বতে মোহগ্রস্থ হয়ে গিয়েছে।
কাজেই তারা বরবাদ হয়ে গিয়েছে, তারা বাতিল হয়ে গিয়েছে। তাই প্রত্যেকেরই খালেছ তওবা করা উচিত, খালেছ তওবা করা উচিত। এজন্য মহান আল্লাহ পাক এবং মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন যে, দেখ-
اَلدُّنْيَا مَلْعُونٌ وَمَا فِيهَا مَلْعُونٌ اِلَّا ذِكْرُ اللهِ وَمَا وَالَاهُ اَوْ عَالِمٌ اَوْ مُتَعَلِّمٌ
মহান আল্লাহ পাক উনা রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, দেখ-
اَلدُّنْيَا مَلْعُونٌ নিশ্চয়ই দুনিয়া লা’নতপ্রাপ্ত।
وَمَا فِيهَا مَلْعُونٌ এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুই লা’নত প্রাপ্ত। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, সমস্ত কিছুই লা’নত প্রাপ্ত একমাত্র মহান আল্লাহ পাক ও মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বাদ দিয়েছেন সেই সমস্ত কিছু জিনিস ব্যতীত, আর সমস্ত কিছু লা’নত প্রাপ্ত।
اِلَّا ذِكْرُ اللهِ وَمَا وَالَاهُ اَوْ عَالِمٌ اَوْ مُتَعَلِّمٌ
চারটি জিনিসকে মহান আল্লাহ উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বাদ দিয়েছেন। এই চারটা জিনিস ছাড়া দুনিয়ায় যা রয়েছে, সমস্ত কিছু লা’নত প্রাপ্ত। এক নম্বর হচ্ছে-
ذِكْرُ اللهِ মহান আল্লাহ পাক উনার যিকির। দুই নম্বর হচ্ছে- وَمَا وَالَاهُ যারা যিকিরকারী। এক নম্বর হচ্ছে- ذِكْرُ اللهِ যিকির, দুই নম্বর হচ্ছে- وَمَا وَالَاهُ যিকিরকারী। তিন নম্বর হচ্ছে- اَوْ عَالِمٌ আলিম, আর চার নম্বর হচ্ছে- اَوْ مُتَعَلِّمٌ যারা ইলিম অর্জন করে, তালিবে ইলিম, যারা ইলিম তালাশ করে, এই চারজনকে মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বাদ দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












