সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক তিনি এরপর বলেন যে দেখ-
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
হাক্বীক্বত দুনিয়াবী যিন্দিগী ধোঁকা ব্যতীত কিছু নয়। দুনিয়াবী যিন্দিগী আসলে ধোঁকা ব্যতীত কিছু নয়, তোমরা সেটা বুঝবে না।
তাই মহান আল্লাহ পাক তিনি বলেন-
سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاءِ وَالْأَرْضِ أُعِدَّتْ لِلَّذِينَ آمَنُوا بِاللهِ وَرُسُلِهِ ذَلِكَ فَضْلُ اللهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি বান্দাদেরকে বলে দিচ্ছেন-
سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ
তোমরা সেদিকে ধাবিত হও, দ্রুতগতিতে চলতে থাক।
مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ
তোমরা মহান আল্লাহ পাক উনার ক্ষমার দিকে, মহান আল্লাহ পাক তিনি তোমাদের জন্য যে জান্নাত তৈরী করেছেন, সেদিকে ধাবিত হও।
عَرْضُهَا كَعَرْضِ السَّمَاءِ وَالْأَرْضِ
যার প্রশস্ততা যমীন এবং আকাশের মত বরং তার চাইতেও বেশী।
أُعِدَّتْ لِلَّذِينَ آمَنُوا بِاللهِ وَرُسُلِهِ
যেটা তৈরী করা হয়েছে, ঐ সমস্ত ঈমানদারদের জন্য, যারা ঈমান এনেছে মহান আল্লাহ পাক উনার প্রতি এবং মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি।
ذَلِكَ فَضْلُ اللهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
এটা মহান আল্লাহ পাক উনার ফযল, আর মহান আল্লাহ পাক তিনি যাকে ইচ্ছা খাছ রহমত বর্ষণ করেন এবং মহান আল্লাহ পাক তিনি ফযল এবং করমের অধিকারী।
মহান আল্লাহ পাক তিনি যাকে ইচ্ছা ফযল, করম, রহমত, দয়া, দান ইত্যাদি দিতে পারেন। সেজন্য মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন যে, দেখ দুনিয়াবী যিন্দিগী হচ্ছে- ক্ষণস্থায়ী যিন্দিগী, ধোকার যিন্দিগী, এতে তোমরা মশগুল হয়ে যেও না। তোমাদের উচিত হবে সেদিকে ধাবিত হওয়া-
سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ
সেই মহান আল্লাহ পাক উনার রহমতের দিকে, মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে। যেই জান্নাতে রয়েছে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি, মহান আল্লাহ পাক উনার রেযামন্দি, সেদিকে তোমরা ধাবিত হও এবং যেটা মহান আল্লাহ পাক তিনি তৈরী করেছেন ঈমানদারদের জন্য, যারা বিশ্বাস করে, ঈমান আনে বা এনেছে মহান আল্লাহ পাক উনার প্রতি এবং আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি।
কাজেই তোমরা সেদিকে ধাবিত হও এবং মহান আল্লাহ পাক তিনি যাকে ইচ্ছা ফযল-করম, দয়া-দান দিয়ে থাকেন, যেহেতু মহান আল্লাহ পাক তিনি এগুলির মালিক।
কাজেই প্রত্যেক ব্যক্তিকেই সেদিকে ধাবিত হতে হবে। কারণ দুনিয়াবী জিন্দেগীতে সে যদি মশগুল হয়ে যায়, তার ইহকালও বরবাদ হয়ে যাবে, তার পরকালও বরবাদ হয়ে যাবে। সেটাই মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, তোমরা কখনই কোন অবস্থাতেই দুনিয়াকে প্রাধান্য দিও না।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।