মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

দুনিয়ার বুরায়ী বা খারাবী (৫)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, সকাল ৭:৩২
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

এরপর মহান আল্লাহ পাক তিনি বলতেছেন যে, দেখ! এটার মেছাল হচ্ছে-
كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا
মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন যে, দেখ দুনিয়াবী জিন্দিগীতে কেউ ফায়দা হাছিল করতে পারেনি। বাড়ী-ঘর, টাকা-পয়সা, ধন-সম্পদ দিয়ে আবু জেহেল, আবু লাহাব, শাদ্দাদ, ফেরআউন, নমরূদ অনেক কিছু করেছে, ফায়দা হাছিল করতে পারেনি। দুনিয়াতেই শেষ, ধ্বংস হয়ে গিয়েছে তারা।
كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا
যে, দুনিয়ার মেছাল হচ্ছে, যেমন বৃষ্টি হয়। বৃষ্টি হলে জমিনে ফসল হয়। ফসল, দুব্বা ঘাস, তরুলতা খুব তরুতাজা হয়ে যায়। যারা কৃষক তাদের মনটা খুব খুশীতে ভরে যায়।
أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ
তারা খুব খুশী হয়, এতমিনান হয় যে, জমিনে ধান খুব সুন্দর হয়েছে, ফসল সুন্দর হয়েছে, ফল সুন্দর হয়েছে ইত্যাদি ইত্যাদি সুন্দর হয়েছে।
ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا
অতঃপর দেখা যাচ্ছে, পর্যায়ক্রমে সেটা আস্তে আস্তে, পীত বর্ণের অর্থাৎ হলুদ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে সেই তার তরুলতা, গাছপালা, শস্য, জমিন, ফসল, ফল যা রয়েছে-
ثُمَّ يَكُونُ حُطَامًا
এবং শেষ পর্যন্ত সেটা খড়-কুটায় পরিণত হয়ে যাচ্ছে। তরুতাজা হচ্ছে বৃষ্টির কারণে, পর্যায়ক্রমে রোদ্রের কারণে সেটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হলুদ বর্ণ হয়ে যাচ্ছে, পীত বর্ণের হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সেটা খড়-কুটায় পরিণত হয়ে যাচ্ছে। যাতে কোন ফায়দাই সে হাছিল করতে পারতেছে না।
ঠিক দুনিয়াবী জিন্দেগী এরকমই। একটা মানুষ জন্মগ্রহণ করবে, সে শিশু হবে, কিশোর হবে, যুবক হবে, এরপর সে প্রৌঢ় হবে, বৃদ্ধ হবে, একদিন সে দুনিয়া থেকে বিদায় নিবে।
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি বলতেছেন, একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে শিশু হয়, কিশোর হয়, যুবক হয়, প্রৌঢ় হয়, বৃদ্ধ হয়, একদিন সে ইন্তিকাল করে। ঠিক যমীনে ফসলগুলি যেমন তরুতাজা হয়, এরপর আস্তে আস্তে পীত বর্ণ প্রৌঢ় হতে থাকে। পর্যায়ক্রমে বৃদ্ধ খড়কুটায় পরিণত হয়ে যায়। তদ্রুপ মানুষ শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। তখন তার জন্য দু’টো ফায়সালা থেকে যায়।
এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি বলতেছেন-
وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنَ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
পরকালে তার জন্যে কঠিন শাস্তি ও মহান আল্লাহ পাক উনার পক্ষ হতে ক্ষমা ও সন্তুষ্টি রয়েছে। আর দুনিযাবী যিন্দিগী ধোকার বস্তু ব্যতীত কিছুই নয়।
অর্থাৎ সে ইন্তিকাল করার পরে তার জন্য পরকালে দু’টো জিনিস রয়ে যায়। একটা হচ্ছে-
عَذَابٌ شَدِيدٌ
অর্থাৎ কঠিন শাস্তি। প্রথম হচ্ছে- যদি সে মহান আল্লাহ পাক উনার মতে মত না হয়ে থাকে, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ না হয়ে থাকে। দুনিয়াবী যিন্দিগী যদি সে হাক্বীক্বীভাবে কাজে না লাগিয়ে থাকে, তাহলে তার জন্য কঠিন শাস্তি থেকে যায়।
দ্বিতীয়টা হচ্ছে- যদি সে মহান আল্লাহ পাক উনার মতে মত হয়ে থাকে, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হয়ে থাকে, তবে-
وَمَغْفِرَةٌ مِنَ اللهِ وَرِضْوَانٌ
মহান আল্লাহ পাক উনার তরফ থেকে তার জন্য ক্ষমা এবং সন্তুষ্টি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৮ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৮ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৮ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে