ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে মুসলমানের বৈশিষ্ট্য (১৪)
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১২ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক উনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন-
اِنَّمَا الْكِذْبُ لِكُلِّ الذُّنُوبِ اُمٌّ
“মিথ্যা সমস্ত গুনাহ্র মূল। তিনি আরো বলেছেন-
اَلصِّدْقُ يُنْجِى وَالْكِذْبُ يُهْلِكُ
“সত্য জীবন দান করে মিথ্যা ধ্বংস করে দেয়। ”
যেহেতু আমার আম্মা নিষেধ করেছেন মিথ্যা বলতে। কাজেই মাত্র চল্লিশটা স্বর্ণমুদ্রার জন্য আমি মিথ্যা কথা বলতে পারবো না।
শুনে ডাকাত সর্দার তাজ্জব হয়ে গেল। সে ভাবতে লাগলো- “আমরা দু’চার পয়সার জন্য, পাঁচ-দশ টাকার জন্য, বিশ-পঞ্চাশ টাকার জন্য, একশ-দু’শ টাকার জন্য মানুষ হত্যা করে ফেলি। মানুষের থেকে ছিনতাই-রাহাজানি করে থাকি। আর এই বাচ্চা ছেলে চল্লিশটা স্বর্ণমুদ্রা, তার জন্যও তিনি মিথ্যা বললেন না। ”
এরপর সমস্ত ডাকাত তাদের সর্দারসহ সকলে উনার পা মুবারক-এ পড়ে গেল। পা মুবারক-এ পড়ে মাফ চাইল এবং তওবা করলো। বলা হয়- পরবর্তী সময় তারা মক্কা শরীফ চলে গিয়েছিল এবং মহান আল্লাহ পাক উনার বড় ওলী হয়েছিল। সুবহানাল্লাহ!
اَلصِّدْقُ يُنْجِى وَالْكِذْبُ يُهْلِكُ
“সত্য মানুষকে জীবন দান করে, মিথ্যা ধ্বংস করে দেয়। ” সত্যবাদী যাঁরা উনারা কামিয়াব। উনারাই হাক্বীক্বী মুসলমান।
এরপর বলা হয়েছে-
وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ
“যাঁরা ধৈর্য্যশীল, মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
إِنَّ اللهَ مَعَ الصَّابِرِينَ
“নিশ্চয়ই ধৈর্য্যশীলদের সাথে মহান আল্লাহ পাক তিনি আছেন। ”
এজন্য মহান আল্লাহ পাক তিনি অন্য এক আয়াত শরীফে বলেছেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
মহান আল্লাহ পাক তিনি বলতেছেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি বলেন, “হে ঈমানদাররা! তোমরা ধৈর্য্যধারণ করো, ধৈর্য্যশীল হয়ে যাও, নেক কাজে লেগে থাকো মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, কামিয়াব হয়ে যাবে। ”
وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ
এ বিষয়ে মহান আল্লাহ পাক উনার একজন ওলীর একটা ঘটনা বলা হয়। হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি উনার ঘটনা। বলা হয়, উনি ছিলেন মহান আল্লাহ পাক উনার খুব বড় ওলী। উনি কেমন করে মহান আল্লাহ পাক উনার বড় ওলী হলেন?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)