ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৮১)
, ২৬শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি তৎক্ষনাৎ হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে পাঠিয়ে দিলেন।
পাঠিয়ে দিয়ে বললেন, আমার নবী ও আমার রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে গিয়ে বলুন, মাটিকে উনার অধীন করে দেয়া হলো। তিনি মাটিকে যে হুকুম করবেন মাটি সেটাই পালন করবে।
মহান আল্লাহ পাক উনার জলীলুল ক্বদর রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি মাটিকে বললেন, ক্বারূন এবং তার সাথে যারা রয়েছে তাদের গ্রাস করো। তিনি এর পূর্বে বললেন, তার যে দল-বল ছিলো তাদেরকে, তোমরা যদি ক্বারূনের পক্ষে থাকো তাহলে তার সাথে থাকো। আর যদি তোমরা হক্বের পথে থাকো তাহলে তোমরা আমার দিকে চলে আসো। সকলেই চলে আসলো। দুইজন লোক ক্বারূনের সাথে থাকলো।
তখন মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, হে মাটি! এদের গ্রাস করতে থাকো। সত্যিই মাটি তাকে আস্তে আস্তে গ্রাস করতে থাকলো। যেহেতু মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন-
فَخَسَفْنَا بِه وَبِدَارِهِ الْأَرْضَ
সেই ক্বারূন এবং তার সমস্ত সম্পদসহ যমীন গ্রাস করে ফেললো পর্যায়ক্রমে।
فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ
এখানে তাকে সাহায্য করার জন্য তার কোন দল থাকলো না। মহান আল্লাহ পাক উনার বিরুদ্ধে তাকে সাহায্য করবে এবং নিজের ব্যপারেও সে নিজেকে সাহায্য করতে পারলো না। তাকে মাটি পর্যায়ক্রমে গ্রাস করতে থাকলো।
ক্বারূনের যখন কিছু গ্রাস করা হলো, এত বড় যালিম, এত বড় কাফির সে ছিলো, উলামায়ে সূদের অন্তর্ভুক্ত ছিলো, সে সেখানে বলতে শুরু করলো যে, মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি ক্বারূনের এত সম্পদ দেখে তিনি তার সম্পদ আত্মসাৎ করার জন্য তাকে ধ্বংস করে দিচ্ছেন। নাউযুবিল্লাহ! যালিমতো যালিমই হয়ে থাকে, কাফিরতো কাফিরই হয়ে থাকে, উলামায়ে সূ এরকমই হয়ে থাকে।
তখন মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন যে, তার সম্পদসহ তার যা কিছু আছে সবকিছুসহ সে মাটিতে ধ্বসে যাক। পর্যায়ক্রমে আস্তে আস্তে সে ধ্বসে গেলো।
ক্বারূন যদিও ক্ষমা চেয়েছিলো, কিন্তু তার শেষ সময় সেটা গ্রহণযোগ্য ছিলো না। আস্তে আস্তে ক্বারূন মাটিতে ধ্বসে গেলো। সেটাই মহান আল্লাহ পাক তিনি বলেছেন যে, উলামায়ে সূ এরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে মহান আল্লাহ পাক উনার বিরোধিতা করে, যেমন ইবলীস করেছিলো। হযরত নবী-রসূল আলাইহিস সালাম উনাদের বিরোধিতা করে যেমন এই ক্বারূন করলো, বালয়াম বিন বাউরা করেছে। যারা ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ!
فَخَسَفْنَا بِه وَبِدَارِهِ الْأَرْضَ
এই ক্বারূন তার সম্পদসহ তাকে ধ্বসিয়ে দেয়া হলো। কেন, সে তাওরাত শরীফ উনার হাফিয হওয়ার পরেও, মহান আল্লাহ পাক উনার দীদার লাভ করতে গিয়েছিলো, সে ৭০ জন বানী ইসরায়ীল মনোনীত ব্যক্তিত্ব তাদের অন্তর্ভুক্ত হওয়ার পরেও এবং তার অনেক যোগ্যতা থাকার পরেও সে শেষ পর্যন্ত কি হলো?
উলামায়ে সূ হওয়ার কারণে, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হওয়ার কারণে সে মহান আল্লাহ পাক উনার থেকে, মহান আল্লাহ পাক উনার জলীলুল ক্বদর রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার থেকে সে মাহরূম হয়ে গেলো। উনাদের নিয়ামত থেকে সে মাহরূম হয়ে গেলো।
উল্লেখ্য, উলামায়ে ‘সূ’রা ঠিক এভাবেই যুগে যুগে মানুষদেরকে সম্পদের মোহে ও স্বীয় সম্পদের দ্বারা বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। এরা নিজেরাও ধ্বংস হয় এবং মানুষদেরকেও তারা ধ্বংস করে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১০)
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আইয বিন আমর বিন হিলাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৫)
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ‘শব্দ’ ব্যবহারে কতটুকু আদব রক্ষা করা আবশ্যক (১)
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হালালকে হারাম ও হারামকে হালাল বানানো নিষেধ
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












