ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৭৯)
, ২৪শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ সাদিস, ১৩৯২ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
বর্তমানে আমরা যেটা দেখতে পাই- এই সমস্ত উলামায়ে ‘সূ’ এরা মানুষকে বিভ্রান্ত করে থাকে। বিভ্রান্তিমূলক ফতওয়া দিয়ে থাকে। যারা দুনিয়া তালাশী তারা তাদের দিকে রুজু হয়ে যায়, তাদেরটা গ্রহণ করে নেয়।
আর যারা দ্বীনদার পরহেযগার, আল্লাহওয়ালা উনারা কখনোই উলামায়ে সূ’দের দিকে রুজু হন না। এটা বর্তমানেও আমরা দেখে থাকি, অতীতে এভাবেই হয়ে এসেছে। ক্বিয়ামত পর্যন্ত চলতেই থাকবে।
ঠিক ক্বারূন সে যেহেতু উলামায়ে ‘সূ’ তাই তার মাধ্যমে কিছু লোক বিভ্রান্ত হয়ে গেলো। আর কিছু লোক তার বিরোধিতা করা শুরু করে দিলো মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার পক্ষ হয়ে। ক্বারূনের যখন অনেক সম্পদ হয়ে গেলো, তাকে বলা হলো সম্পদের যাকাত দেয়ার জন্য।
এখন উম্মতে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা যারা রয়েছি, আমাদের জন্য যেমন মহান আল্লাহ পাক উনার হাবীব যিনি হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের রসুল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের জন্য নির্দিষ্ট করেছেন, চল্লিশ টাকায় এক টাকা। অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে।
কিন্তু ক্বারূন সে নিজেই স্বীকার করেছিলো তার সম্পদের হাজার ভাগের এক ভাগ সে দিবে। তার কথা অনুযায়ী মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করে তার জন্য এক হাজার টাকায় এক টাকা অর্থাৎ হাজার ভাগের এক ভাগ যাকাত নির্দিষ্ট করে দিলেন। এরপরও কিন্তু ক্বারূন সেটা দিতে অস্বীকৃতি জানালো।
সে দেখলো তার অনেক সম্পদ এতে চলে যাবে। সেজন্য সে ষড়যন্ত্র শুরু করলো, উলামায়ে সূ’রা যেমন ষড়যন্ত্র করে থাকে।
এখন আমরা দেখতে পাচ্ছি, উলামায়ে সূ’রা হারামকে হালাল করার জন্য চক্রান্ত করে থাকে। পবিত্র দ্বীন ইসলাম উনার নামে গণতন্ত্র, ভোট, নির্বাচন, খেলাধুলা জায়িয করার জন্য অনেক চক্রান্ত করে যাচ্ছে। দ্বীন ইসলাম উনার নামে হরতাল, লংমার্চ জায়িয করার চেষ্টা করে যাচ্ছে। অনেক অবৈধ কাজ তারা হালাল করার জন্য কোশেশ করে যাচ্ছে। প্রত্যেকটা হারামকে তারা জায়িয করার চেষ্টা করে যাচ্ছে। এ ধরনের অনেক হারাম কাজকে উলামায়ে ‘সু’রা চক্রান্ত করে হালাল করে যাচ্ছে।
ঠিক ক্বারূন চাচ্ছিলো চক্রান্ত করে মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে দোষারোপ করার জন্য। নাউযুবিল্লাহ!
সে একটা দল তৈরী করলো, তাদেরকে তার বাড়িতে জমা করে, টাকা পয়সা দিয়ে, মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার বিরুদ্ধে এই কথা বলার জন্য যে, উনি এতদিন আমাদেরকে বলেছেন ইবাদত-বন্দিগী করার জন্য, আমরা সেটা করেছি। এখন তিনি আমাদের সম্পদ দেখে আমাদের সম্পদগুলি আত্মসাৎ করতে চান। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ!
অর্থাৎ ক্বারূনের তৈরিকৃত দলের লোকেরা একসাথে ক্বারূনের সঙ্গে যেয়ে মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার কাছে গিয়ে তার প্রতিবাদ করবে। নাঊযুবিল্লাহ! এবং উনাকে মানহানী করার জন্য একটা খারাপ মহিলা ঠিক করলো, যে মজলিসের মধ্যে সাক্ষী দিবে যে, মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে উক্ত মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! সে টাকা দিয়ে পয়সা দিয়ে সব ঠিক করলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত হানাফী মাযহাবের ফতওয়া অনুযায়ী- কাঁকড়া, কচ্ছপ, অক্টপাস, ঝিনুক, শামুক, কেঁচো, কুঁচিয়া, স্কুইড, সামুদ্রিক প্রাণী শাপলা পাতা, সাপ, মেছোবাঘ (উদ) খাওয়া সম্পূর্ণরূপে হারাম ও নাজায়িয
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুজাদ্দিদে আ’যমে ছানী, খলীফাতুল উমাম, সাইয়্যিদুনা হযরত আল মানছূর আলাইহিস সালাম উনার রচিত এক অনবদ্য তাজদীদ মুবারক ‘আত-তাক্বউয়ীমুশ শামসী’- যা পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামী সৌর বর্ষপঞ্জি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৮)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুজাদ্দিদে আ’যমে ছানী, খলীফাতুল উমাম, সাইয়্যিদুনা হযরত আল মানছূর আলাইহিস সালাম উনার রচিত এক অনবদ্য তাজদীদ মুবারক ‘আত-তাক্বউয়ীমুশ শামসী’- যা পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামী সৌর বর্ষপঞ্জি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৮)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৭)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)