ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৭৩)
, ১৭ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ সাদিস, ১৩৯২ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ
প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় রয়েছে।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
فَاِذَا جَاءَ اَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُوْنَ
যখন মৃত্যু এসে যাবে, তখন এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না।
কাজেই এখনও সময় রয়েছে, মৃত্যুর গড়গড়া উঠেনি, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়নি, এখনও সময় রয়েছে, তওবা করে নিতে হবে। আম হোক খাছ হোক, আমীর উমরাহ, রাজা বাদশা, মন্ত্রী মিনিস্টার, উলামায়ে সূ, হক্কানী রব্বানী সকলকেই তওবা করে নিতে হবে। কাজেই তওবা করলেই তার জন্য উদ্ধার রয়েছে, নাজাত রয়েছে। অন্যথায় আযাব গযব থেকে তাকে কেউ হিফাযত করতে পারবে না, কেউ তাকে বাঁচাতে পারবেনা।
মহান আল্লাহ পাক তিনি সেটাই পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করে দিয়েছেন-
اِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُّقْبَلَ مِنْ أَحَدِهِمْ مِّلْءُ الْأَرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدٰى بِهٖ أُولٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُمْ مِّنْ نَّاصِرِيْنَ
নিশ্চয়ই যারা কাফির, কুফরী করে মরে গেছে। (দ্বীন ইসলাম উনার বিরুদ্ধে বললে সে কাফির হয়ে যায়। এখন এই কুফরী করে যে মারা যাবে, সে কি হবে? যে কুফরী করে মারা গেলো, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন,) যারা কুফরী করে মরে গেলো, তারা যদি যমীন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ কুফরীর কাফফারা বাবদ দেয় তাও কখনোই কবুল করা হবে না। যেটা কোনদিন সম্ভব না তারপরও যদি সে কাফফারা বাবদ দেয় এবং বলে, সে কুফরী করে মরেছে এখন কুফরীর বিনিময়ে যমীন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ দেয়া হলো, মহান আল্লাহ পাক! আপনি কবুল করুন। তা কখনো কবুল করা হবে না।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
أُولٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُمْ مِّنْ نَّاصِرِيْنَ
তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং তাদের জন্য থাকবে না কোনো প্রকার সাহায্যকারী।
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, এই কাফফারা গ্রহণ করা হবে না। আরো কিছু সে যদি দেয়, যে কুফরী করে মরেছে, হারাম কাজ করে মরেছে, হারামের মধ্যে, কুফরীর মধ্যে ইস্তিক্বামাত ছিলো এ অবস্থায় মরে গেছে তার কোনটাই কবুল করা হবে না এবং তার জন্য কোন সাহায্যকারীও থাকবে না, কঠিন আযাব-গযবে সে গ্রেফতার হয়ে যাবে, কেউ তাকে সাহায্য করবে না।
যমীনে একটা লোক বিপদে পড়লে, অসুখ-বিসুখ হলে, কান্না-কাটি করলে, চোর-ডাকাতে ধরলে যদি সে চিৎকার করে, মানুষ দৌড়ে আসে তাকে সাহায্য করার জন্য। কিন্তু পরকালে সেখানে তাকে কেউ সাহায্য করার থাকবে না। কোন সাহায্যকারী থাকবে না।
এজন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণে তাফসীরে রয়েছে। যে সমস্ত ফেরেশতা আযাব দিবেন, গযব দিবেন বা যাঁদেরকে দায়িত্ব দেয়া হবে সাপ বিচ্ছু বা আযাব গযব দেয়ার জন্য উনারা কানেও শুনবেন না, চোখেও দেখবেন না। অর্থাৎ এদেরকে যখন আযাব দিতেই থাকবেন তখন এরা হাজার চিৎকার করলেও কোন কাজ হবে না।
কাজেই এখনও সময় রয়েছে, তওবার ইস্তিগফারের। তওবা করে নিতে হবে, ইস্তিগফার করে নিতে হবে। হারাম থেকে বেঁচে থাকার কোশেশ করতে হবে। ভুল হবে আবার তওবা করবে, ভুল হবে আবার তওবা করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












