ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৬৫)
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯২ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইবলিস মালউন হয়ে গেছে। সে প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَانَّ عَلَيْكَ لَعْنَتِي الى يَوْمِ الدِّينِ
ইবলীস তোমার উপর অনন্তকাল ধরে লা’নত। এখন ইবলীসের আর মাফ পাওয়ার কোন পথ নেই। সে মহান আল্লাহ পাক উনার বিরোধিতা করে চিরজাহান্নামী হয়ে গেছে। ঠিক বালয়াম বিন বাউরা তারও একই অবস্থা হয়েছে।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِى اتَيْنَاهُ ايَاتِنَا
ঐ ব্যক্তির ঘটনাটা আপনি তাদের জানিয়ে দিন বা বলে দিন, যাদেরকে আমি নিয়ামত দিয়েছিলাম।
فَانسَلَخَ مِنْهَا
সে নিয়ামতটা ধরে রাখতে পারেনি, সেখান থেকে তার পদচ্যুতি হয়েছে, পদস্খলন হয়েছে। সে নিয়ামত ধরে রাখতে পারেনি।
فَأَتْبَعَهُ الشَّيْطَانُ
অতঃপর তার পিছনে শয়তান লেগে গিয়েছিলো
فَكَانَ مِنَ الْغَاوِينَ
যার কারণে সে গোমরাহ বা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলো। নাউযূবিল্লাহ!
এই যে বিষয়টা স্পষ্ট করে বলে দেয়া হচ্ছে, জানিয়ে দেয়া হচ্ছে, অর্থাৎ পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে সব বলে দেয়া হয়েছে। মহান আল্লাহ পাক তিনি নিজেই ইরশাদ মুবারক করেন-
كُلٌّ فِىْ كِتَابٍ مُّبِينٍ
সবকিছুই পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বলে দেয়া হয়েছে। তোমরা সেটা জেনে সেটা মেনে আমল করো, তোমাদের জন্য কামিয়াবী রয়েছে। অন্যথায় হাজারও কান্না-কাটি করলে মৃত্যুর পরে কোন কাজ হবে না। জিন্দা থাকতেই তওবা ইস্তিগফার করে মহান আল্লাহ পাক উনার মতে মত হয়ে, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হয়ে যেতে হবে তাহলে কামিয়াবী রয়েছে।
অন্যথায় উলামায়ে সূ তাদের ওয়াসওয়াসায় পড়ে, ইবলীসের ধোকায় বিভ্রান্ত হয়ে, গোমরাহ শাসকদের আদেশ নির্দেশ মেনে গোমরাহ হওয়া ছাড়া কোন উপায় থাকবে না।
মুসলমানদেরকে সব অবস্থাতেই হক্বের উপর থাকার জন্য কোশেশ করতে হবে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حضرت زِيَادِ بْنِ حُدَيْرٍ رحمة الله عليه قَالَ: قَالَ لِىْ عُمَرُ بن الخطاب: هَلْ تَعْرِفُ مَا يَهْدِمُ الْإِسْلَامَ؟ قَالَ: قُلْتُ: لَا، قَالَ: يَهْدِمُه زَلَّةُ الْعَالِمِ وَجِدَالُ الْمُنَافِقِ بِالْكِتَابِ وَحُكْمُ الْأَئِمَّةِ الْمُضِلّيْنَ
হযরত যিয়াদ বিন হুদাইর রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত উমর বিন খত্তাব আলাইহিস সালাম তিনি উনাকে জিজ্ঞাস করলেন
هَلْ تَعْرِفُ مَا يَهْدِمُ الْإِسْلَامَ؟
দ্বীন ইসলাম উনাকে কোন বিষয়, কারা, ক্ষতিগ্রস্ত করে থাকে সেটা কি আপনি জানেন?
قَالَ: قُلْتُ: لَا،
তিনি বললেন, আমারতো সেটা জানা নেই। তখন স্বয়ং খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, কি বললেন?
يَهْدِمُه
দ্বীন ইসলাম উনার ক্ষতি করবে, মুসলমানদের ক্ষতি করবে তিন শ্রেণীর লোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ: সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ মুবারক প্রকাশ (বিলাদতী শান মুবারক) ও পবিত্র নূরুর রিহালাহ শরীফ (বিছালী শান মুবারক) প্রকাশের তারিখ ও সময় নিয়ে ইখতিলাফের জওয়াব
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত কারামত ও কামালত মুবারক
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের দিন সূর্য শোক প্রকাশ করেছিল!
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (১ম পর্ব)
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












