সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اُولٰئِكَ مَا يَأْكُلُوْنَ فِى بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيْهِمْ
এরা যে হারাম খাচ্ছে, এই হারাম খাওয়ার কারণে উলামায়ে ‘সূ’দের সাথে মহান আল্লাহ পাক তিনি ক্বিয়ামতের দিন কোন কথা বলবেন না, এদেরকে মহান আল্লাহ পাক তিনি পবিত্র করবেন না। কারণ এরা গালিজে পরিপূর্ণ, অপবিত্র হয়ে গেছে। এরা অপবিত্র হয়ে গেছে। এদেরকে মহান আল্লাহ পাক তিনি পবিত্র করবেন না।
وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ
এদের জন্য কঠিন শাস্তি রয়েছে।
اُولٰئِكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدٰى وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ
মহান আল্লাহ পাক তিনি বলেন, এরা হিদায়েতের বিনিময়ে গোমরাহীকে খরিদ করেছে। ক্ষমার বিনিময়ে এরা আযাবকে গহণ করেছে।
فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ
মহান আল্লাহ পাক তিনি বলেন, তারা এই কঠিন আযাব কি করে বরদাশ্ত করবে? এই আযাবের মধ্যে তারা কি করে ধৈর্যধারণ করবে? কখনই করতে পারবে না।
মহান আল্লাহ পাক তিনি উলামায়ে ‘সূ’দের হাক্বীক্বত এখানে প্রকাশ করলেন। এরা মহান আল্লাহ পাক উনার তরফ থেকে যা নাযিল হয়েছে, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা বলেন তা তারা চুপিয়ে রাখবে। চুপিয়ে রেখে অপব্যাখ্যা করবে। অপব্যাখ্যা করে তারা দুনিয়া হাছিল করার চেষ্টা করবে এবং সেই দুনিয়া তারা গ্রহণ করবে।
মহান আল্লাহ পাক তিনি বলেন, এ কারণে জাহান্নামের আগুন তারা গ্রহণ করবে, খাবে। এর কারণে তারা অপবিত্র হবে, গালিজযুক্ত হবে, নাপাক হবে। মহান আল্লাহ পাক তিনি এদের সাথে নাপাকীর কারণে পরকালে কোন কথাও বলবেন না, এদেরকে পবিত্রও করবেন না, এদের জন্য কঠিন আযাব থাকবে এবং এর কারণে কি হলো, এরা কি হলো? হিদায়েতের পরিবর্তে গোমরাহী খরিদ করলো, ক্ষমার পরিবর্তে আযাবকে তারা গ্রহণ করলো। এরা এই আযাবে কিন্তু ধৈর্যধারণ করতে পারবে না।
এর ব্যাখ্যায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَليْهِ وسَلَّمَ إِنَّ أُنَاسًا مِّنْ أُمَّتِي سَيَتَفَقَّهُوْنَ فِي الدِّيْنِ، وَيَقْرَؤُوْنَ الْقُرْآنَ، وَيَقُوْلُوْنَ : نَأْتِي الْأُمَرَاءَ فَنُصِيْبُ مِنْ دُنْيَاهُمْ، وَنَعْتَزِلُهُمْ بِدِيْنِنَا، وَلاَ يَكُوْنُ ذٰلِكَ، كَمَا لاَ يُجْتَنَى مِنَ الْقَتَادِ إِلاَّ الشَّوْكُ، كَذٰلِكَ لاَ يُجْتَنَى مِنْ قُرْبِهِمْ إِلاَّ الْخَطَايَا
হযরত আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।