সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ. وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلٰكِنَّهٗ أَخْلَدَ اِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْكَلْبِ اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ۚ ذٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوْا بِآيَاتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
মহান আল্লাহ পাক তিনি এখানে বালয়াম বিন বাউরার কথা বলেছেন। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, আমার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا
আপনি ঐ সংবাদটা জানিয়ে দিন, বলে দিন, যাকে আমি অনেক নিদর্শন নিয়ামত দিয়েছিলাম।
فَانْسَلَخَ مِنْهَا
সে সেখান থেকে বের হয়ে গেলো, সে সেটার কদর বুঝলো না, রক্ষা করতে পারলো না।
فَأَتْبَعَهُ الشَّيْطَانُ
তার পিছনে শয়তান লেগে গেলো, শয়তান তাকে অনুসরণ করলো।
فَكَانَ مِنَ الْغَاوِينَ.
সে গোমরাহ, বিভ্রান্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলো।
এরপর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন-
وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا
আমি যদি চাইতাম অর্থাৎ সে যদি হক্বের উপর থাকতো এই নিয়ামতের মাধ্যমে সে অনেক বড় মর্যাদা লাভ করতে পারতো।
وَلٰكِنَّهٗ أَخْلَدَ اِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ ۚ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, বরং সে কি করলো, গইরুল্লাহ্’র দিকে সে রুজু হয়ে গেলো, দুনিয়ার দিকে সে রুজু হয়ে গেলো এবং নফসের সে পায়রবী করা শুরু করলো। যার কারণে তার মেছাল হলো-
فَمَثَلُهٗ كَمَثَلِ الْكَلْبِ
তার মেছাল হলো কুকুরের মতো।
اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ۚ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, কুকুর এমন সে যদি দৌড়ায় তারপরও সে তার জিহ্বা বের করে, সে হাপাতে থাকে, বসে থাকলেও সে হাপায় অর্থাৎ কুকুর তার জিহ্বা বের করে সবসময় সে হাপাতে থাকে। এটা কুকুরের খাছলত। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন, এই বালয়াম বিন বাউরা তার মেছাল হচ্ছে কুকুরের মতো অর্থাৎ সে কুকুর সাদৃশ্য হয়ে গেলো। (অসমাপ্ত)
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।