সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
اَلزَّاهِدُ فِي الدُّنْيَا
যিনি দুনিয়া থেকে বিরাগ।
اَلرَّاغِبُ فِي الْاٰخِرَةِ
পরকালের দিকে রুজু হয়ে রয়েছেন।
اَلْبَصِيرُ بِذَنْبِهٖ
গুনাহ্’র ব্যাপারে তিনি সতর্ক।
اَلْمُدَاوِمُ عَلٰى عِبَادَةِ رَبِّهٖ
মহান আল্লাহ পাক উনার ইবাদত-বন্দিগীতে মশগুল।
اَلْوَرِعُ
যিনি পরহেযগার, সুন্নত মুবারকের তাবে’।
اَلْكَافُّ عَنْ اَعْرَاضِ الْـمُسْلِمِيْنَ
মুসলমানদের সম্পদের প্রতি যার মোহ নেই।
اَلْعَفِيْفُ عَنْ اَمْوَالِـهِمْ
মুসলমানদের মাল থেকে যিনি নির্লোভ।
اَلنَّاصِحُ لِجَمَاعَتِهِمْ
এবং মুসলমানদেরকে যিনি নছীহত করেন।
এক কথায় এর অর্থ হচ্ছে, আলিম তিনিই হবেন, যিনি গইরুল্লাহ থেকে বেঁচে সবসময় মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুহব্বতে গরক থাকবেন। উনাদের আদেশ নির্দেশের প্রতি সবসময় তিনি দৃঢ় থাকবেন। কোন অবস্থাতেই মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আদেশ নির্দেশ মুবারক থেকে তিনি চ্যূত হবেন না।
তিনি পবিত্র সুন্নত মুবারক উনার উপর ইস্তিক্বামত থাকবেন। এবং কখনই মুসলমানদের মাল-সম্পদ, ধন-দৌলত, টাকা-পয়সা, গাড়ী, বাড়ি ইত্যাদির প্রতি উনার কোন দৃষ্টি থাকবে না, লোভ থাকবে না, মোহ থাকবে না।
এবং তিনি সবসময় মুসলমানদেরকে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের দিকে ধাবিত করার জন্য নছীহতে মশগুল থাকবেন। তিনি হচ্ছেন উলামায়ে হক্ব উনাদের অন্তর্ভুক্ত।
এর খিলাফ যারা রয়েছে তারা উলামায়ে ‘সূ’। অর্থাৎ উলামায়ে ‘সূ’র বৈশিষ্ট হচ্ছে সে সবসময় দুনিয়াতে মশগুল থাকবে। পরকালের কথা সে ভুলেও স্মরণ করবে না এবং সে গুনাহ্কে কখনও পরওয়া করবে না। ইবাদত বন্দিগীতে সে গাফিল থাকবে। আর সুন্নত মুবারক পালন করার ব্যাপারে কোন গুরুত্বই দিবে না। আর সবসময় ধন-দৌলত, টাকা-পয়সা, গাড়ী-বাড়ি, পরের সম্পদ আত্মসাতের জন্য প্রতারণা করে যেভাবেই হোক সেটা হাছিলের জন্য কোশেশ করবে এবং মুসলমানদেরকে কখনও সৎ মত, সৎ পথে ধাবিত করার জন্য নছীহত করবে না, এটা হচ্ছে উলামায়ে ‘সূ’দের খাছলত বা বৈশিষ্ট্য।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।