ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (২৭)
, ০১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
এখনও তো সময় রয়েছে, তাওবা করো, ইস্তিগফার করো। তোমাদের মৃত্যুর গড়গড়া এখনও উঠেনি। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়নি। কাজেই এখনও সময় রয়েছে, ইস্তিগফার করো, তাওবা করো, মহান আল্লাহ পাক তিনি ক্ষমা করবেন।
মহান আল্লাহ পাক তিনি তো নিজেই বলেন-
لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللهِ اِنَّ اللهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
মহান আল্লাহ পাক তিনি বলেন, তোমরা মহান আল্লাহ পাক উনার রহমত থেকে নিরাশ হয়ো না। মহান আল্লাহ পাক তিনি সমস্ত গুনাহখতা ক্ষমাকারী, তিনি দয়ালু, তিনি করুণাময়।
আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اَلتَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَّا ذَنْبَ لَهٗ
তাওবাকারী যেনো কোন গুনাহ্ই করেনি। সুবহানাল্লাহ!
এর ব্যাখ্যায় বলা হয়, কোন ব্যক্তি যদি সমূদ্রের ফেনা পরিমাণ অথবা মরুভূমির বালুকণা পরিমাণ গুনাহখাতা করে অথবা যমীন থেকে আকাশ পরিমাণ গুনাহখতা করে যদি পরিপূর্ণ করে ফেলে তারপরেও যদি সে একবার খালিছ তাওবা কওে, ইস্তিগফার করে, মহান আল্লাহ পাক তিনি চোখের পলকে তার সমস্ত গুনাহখতা মাফ করে তাকে মা’ছূম, নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ!
কাজেই সময় এখনও রয়েছে। মূলতঃ উলামায়ে ‘সূ’রা এদেরকে বিভ্রান্ত করতেছে। এটা মনে রাখতে হবে এবং আমলও করতে হবে। যেহেতু মৃত্যুর পরে কান্না-কাটি করলে কোনো কাজে আসবে না। যিন্দা থাকতেই তওবা করে নিজেকে ইছলাহ করে নিতে হবে।
ইবলীস প্রথম উলামায়ে ‘সূ’ এটা মনে রাখতে হবে। এরপর আরো অনেক উলামায়ে ‘সূ’ রয়েছে, যাদের বর্ণনা পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে এসেছে। আমরা ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা করবো। মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে পবিত্র দ্বীন ইসলাম উনার ছহীহ সমঝ দান করেন।
যারা এই ভোটের জন্য, আইডি কার্ডের জন্য, ছবির জন্য তাকীদ করে যাচ্ছে, যারা এর মধ্যে আন্জাম দিয়ে যাচ্ছে তারাও মুসলমান। মহান আল্লাহ পাক তিনি যেনো তাদের হিদায়েত দান করেন, তাদেরকে যেনো ছহীহ সমঝ দান করেন। সঠিকটা বুঝে এরা যেনো হিদায়েত লাভ করে। হক্ব মত, হক্ব পথে দায়িম-ক্বয়িম থাকতে পারে সেই দোয়া আমরা মহান আল্লাহ পাক উনার কাছে করবো। যাতে সমস্ত মুসলমানকে মহান আল্লাহ পাক তিনি কুদরতীভাবে হিফাযত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












